Jeremiah 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি তোমাদের সঙ্গে আরও ঝগড়া করবো, মাবুদ এই কথা বলেন এবং তোমাদের পুত্রপৌত্রদের সঙ্গেও ঝগড়া করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সুতরাং আমি তোমাদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ দায়ের করব,” সদাপ্রভু এই কথা বলেন। “এবং তোমাদের সন্তানদের ও তাদের সন্তানদের বিপক্ষেও অভিযোগ দায়ের করব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি তোমাদের সহিত আরও বিবাদ করিব, ইহা সদাপ্রভু কহেন, এবং তোমাদের পুত্রপৌত্রগণেরও সহিত বিবাদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি তোমাদের সহিত আরও বিবাদ করিব, ইহা সদাপ্রভু কহেন, এবং তোমাদের পুত্রপৌত্রগণেরও সহিত বিবাদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য আমি তোমাদের ও তোমাদের বংশধরদের আরও দোষী করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য আমি তোমাদের ও তোমাদের বংশধরদের আরও দোষী করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি প্রভু পরমেশ্বর, আবার অভিযোগ আনব আমার প্রজাদের বিরুদ্ধে, অভিযোগ আনব তাদের বংশধরদের বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “তাই আমি তোমাদের আবার অভিযুক্ত করছি| অভিযুক্ত করব তোমাদের পুত্র পৌত্রগণদেরও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য আমি তোমাদের দোষী করব, এটি সদাপ্রভুর ঘোষণা এবং আমি তোমাদের ছেলের ছেলেদের দোষী করব।