Jeremiah 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি অনেকের ফিস্‌ফিসানি শুনছি, চারদিকে ভয় রয়েছে। ‘তোমরা অভিযোগ কর এবং আমরাও ওর নামে অভিযোগ করবো,’ আমার সমস্ত বন্ধু আমার স্খলনের অপেক্ষা করে এই কথা বলে, ‘কি জানি, সে প্ররোচিত হবে, আর আমরা প্রবল হয়ে তাকে পরাজিত করে প্রতিশোধ নেব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অনেক ফিসফিস ধ্বনি শুনি, “সবদিকেই আতঙ্কের পরিবেশ! নালিশ করো! এসো তার নামে নালিশ করি!” আমার সব বন্ধু আমার স্খলনের অপেক্ষায় আছে। তারা বলে, “হয়তো সে প্রতারিত হবে; তখন আমরা তার উপরে জয়ী হব, আর তার উপরে আমাদের প্রতিশোধ নেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি অনেকের পরীবাদ শুনিতেছি, চারিদিকে ভয় রহিয়াছে। ‘তোমরা অভিযোগ কর, এবং আমরাও উহার নামে অভিযোগ করিব,’ আমার সমস্ত মিত্র আমার স্খলনের অপেক্ষা করিয়া এই কথা বলে, ‘কি জানি, সে প্ররোচিত হইবে, আর আমরা প্রবল হইয়া তাহাকে পরাভব করিয়া প্রতিরোধ দিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি অনেকের পরিবাদ শুনিতেছি, চারিদিকে ভয় রহিয়াছে। ‘তোমরা অভিযোগ কর, এবং আমরাও উহার নামে অভিযোগ করিব,’ আমার সমস্ত মিত্র আমার স্খলনের অপেক্ষা করিয়া এই কথা বলে, ‘কি জানি, সে প্ররোচিত হইবে, আর আমরা প্রবল হইয়া তাহাকে পরাজিত করিয়া প্রতিরোধ দিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চারদিকে ভীষণ ভয়, কারণ আমি এই সব কথা অনেক লোকদের ফিস্‌ ফিস্‌ করে বলতে শুনি, “তার নামে নালিশ কর; চল, আমরা তার নামে নালিশ করি।” আমার সমস্ত বন্ধুরা এই বলে আমার পিছ্‌লে পড়বার অপেক্ষায় আছে, “হয়তো আমরা তাকে ঠকাতে পারব, আর তখন আমরা তার উপর জয়ী হব আর প্রতিশোধ নেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চারদিকে ভীষণ ভয়, কারণ আমি এই সব কথা অনেক লোকদের ফিস্‌ ফিস্‌ করে বলতে শুনি, “তার নামে নালিশ কর; চল, আমরা তার নামে নালিশ করি।” আমার সমস্ত বন্ধুরা এই বলে আমার পিছ্‌লে পড়বার অপেক্ষায় আছে, “হয়তো আমরা তাকে ঠকাতে পারব, আর তখন আমরা তার উপর জয়ী হব আর প্রতিশোধ নেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুনি সকলেই ফিস্‌ফিস্‌ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস, এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’ আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে, তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে, তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শুনতে পাচ্ছি লোকরা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলছে| সব জায়গায় একই কথা শুনে আমি ভয় পাই| এমন কি আমার বন্ধুরাও আমার বিরুদ্ধে কথা বলছে| লোকরা আমার ভুল করবার অপেক্ষায় রয়েছে| তারা বলছে, “চলো আমরা একটা মিথ্যে কথা বলি যে সে একটা ভীষণ খারাপ কাজ করেছে| অসৎ‌ কাজ করি| আমরা হয়তো যিরমিয়কে প্রতারণাপূর্বক কৌশল করতে পারব| তাহলে পরিশেষে আমরা তার হাত থেকে মুক্তি পাবো| তারপর আমরা তাকে বন্দী করব এবং প্রতিশোধ নেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার চারদিকের লোকেদের থেকে আতঙ্কের গুজব শুনেছি; অভিযোগ কর, আমরা অবশ্যই অভিযোগ করব। আমার কাছের লোকেরা আমার পতিত হওয়া অপেক্ষায় থাকে, হয়তো তাকে ঠকানো হবে, যদি তাই হয়, আমরা তাকে পরাজিত করব এবং তার উপর প্রতিশোধ নেব।