Jeremiah 20:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ শক্তিশালী যোদ্ধার মত আমার সঙ্গে থাকেন, এজন্য আমার তাড়নাকারীরা হোঁচট খাবে, প্রবল হবে না, বুদ্ধিপূর্বক না চলাতে তারা মহালজ্জিত হবে; সেই অপমান সবসময় থাকবে, তা কেউ ভুলে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এক পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তাই আমার নির্যাতনকারীরা হোঁচট খাবে, তারা জয়ী হবে না। তারা ব্যর্থ হবে এবং সম্পূর্ণভাবে অপমানিত হবে; তাদের অসম্মান কখনও ভোলা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন, এই জন্য আমার তাড়নাকারিগণ উছোট খাইবে, প্রবল হইবে না, বুদ্ধিপূর্ব্বক না চলাতে তাহারা মহা লজ্জিত হইবে; সেই অপমান নিত্য থাকিবে, তাহা কেহ ভুলিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন, এই জন্য আমার তাড়নাকারিগণ উছোট খাইবে, প্রবল হইবে না, বুদ্ধিপূর্বক না চলাতে তাহারা মহালজ্জিত হইবে; সেই অপমান নিত্য থাকিবে, তাহা কেহ ভুলিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু শক্তিশালী যোদ্ধার মত আমার সংগে সংগে আছেন, তাই আমার অত্যাচারীরা উছোট খাবে এবং জয়ী হবে না। তারা বিফল হবে এবং খুব লজ্জিত হবে; তাদের অসম্মান কেউ কখনও ভুলে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ শক্তিশালী যোদ্ধার মত আমার সংগে সংগে আছেন, তাই আমার অত্যাচারীরা উচোট খাবে এবং জয়ী হবে না। তারা বিফল হবে এবং খুব লজ্জিত হবে; তাদের অসম্মান কেউ কখনও ভুলে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে পরমেশ্বর, মহাপরাক্রান্ত যোদ্ধা তুমি, তুমি আমার পক্ষে আছ, যারা আমাকে উৎপীড়ন করে, ব্যর্থ হবে তারা। ব্যর্থতার গ্লানি তাদের চিরলজ্জায় ডুবিয়ে দেবে, কখনও ঘুচবে না এই লজ্জা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন| প্রভু একজন শক্তিশালী সৈন্যের মত| তাই লোকরা যারা আমাকে তাড়া করছে তারা হোঁচট খাবে| তারা আমাকে হারাতে পারবে না| তারা নিজেরাই হেরে গিয়ে হতাশ হবে| তারা এমন অপমানিত হবে যে সেই লজ্জা তারা কখনো ভুলতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু আমার সঙ্গে শক্তিশালী যোদ্ধার মত আছেন, তাই আমার অত্যাচারীরা হোঁচট খাবে এবং জয়ী হবে না। তারা আমাকে হারাতে পারবে না। তারা খুব লজ্জিত হবে; কারণ তারা সফল হবে না। তাদের লজ্জা শেষ হবে, কখনো ভুলবে না।