Jeremiah 20:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যেদিন জন্মেছিলাম, সেদিন বদদোয়াগ্রস্ত হোক; আমার মা যেদিন আমাকে প্রসব করেছিলেন, সেদিন দোয়া-বিহীন হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার যেদিন জন্ম হয়েছিল, সেদিনটি অভিশপ্ত হোক! যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন, সেদিনটি আশীর্বাদবিহীন হোক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে দিন জন্মিয়াছিলাম, সেই দিন শাপগ্রস্ত হউক; আমার মাতা যে দিন আমাকে প্রসব করিয়াছিলেন, সেই দিন আশীর্ব্বাদ বিহীন হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে দিন জন্মিয়াছিলাম, সেই দিন শাপগ্রস্ত হউক; আমার মাতা যে দিন আমাকে প্রসব করিয়াছিলেন, সেই দিন আশীর্বাদবিহীন হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেদিন জন্মেছিলাম সেই দিনটা অভিশপ্ত হোক। যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন সেই দিনটা আশীর্বাদ বিহীন হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেদিন জন্মেছিলাম সেই দিনটা বদদোয়াপ্রাপ্ত হোক। যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন সেই দিনটা দোয়া বিহীন হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিশপ্ত হোক আমার জন্মের সেই দিন, যে দিন জননী আমায় জন্ম দিয়েছিলেন, সেই দিন ডুবে যাক্ বিস্মৃতির অতলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অভিশাপ দাও সেই দিনটিকে যেদিন আমি জন্ম নিয়েছিলাম| যেদিন আমার মা আমাকে পেয়েছিল সেই দিনটিকে আশীর্বাদ কোরো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যেদিন জন্মেছিলাম সেই দিন টি অভিশপ্ত হোক। যেদিন আমার মা আমাকে প্রসব করেছিলেন সেই দিন টি আশীর্বাদ বিহীন হোক।