Jeremiah 20:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘তোমার পুত্র-সন্তান হল’, এই সংবাদ দিয়ে যে ব্যক্তি আমার পিতাকে পরমানন্দিত করেছিল, সে বদদোয়াগ্রস্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মানুষ অভিশপ্ত হোক, যে আমার বাবার কাছে সংবাদ বহন করেছিল, যে তাঁকে এই কথা বলে ভীষণ আনন্দ দিয়েছিল, “আপনার এক সন্তানের জন্ম হয়েছে—এক পুত্রসন্তান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘তোমার পুত্রসন্তান হইল,’ এই সংবাদ দিয়া যে ব্যক্তি আমার পিতাকে পরমানন্দিত করিয়াছিল, সে শাপগ্রস্ত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘তোমার পুত্রসন্তান হইল’, এই সংবাদ দিয়া যে ব্যক্তি আমার পিতাকে পরমানন্দিত করিয়াছিল, সে শাপগ্রস্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনার একটি ছেলে হয়েছে,” এই সংবাদ দিয়ে যে আমার বাবাকে আনন্দিত করেছিল সে অভিশপ্ত হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনার একটি ছেলে হয়েছে,” এই সংবাদ দিয়ে যে আমার বাবাকে আনন্দিত করেছিল সে বদদোয়াপ্রাপ্ত হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিশাপ দাও সেই জনকে যে আমার পিতাকে আনন্দ দান করেছিল, দিয়েছিন আমার জন্মের সংবাদ, বলেছিল, ‘সন্তান জন্মেছে, একটি পুত্র জন্মেছে তোমার!’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অভিশাপ দাও সেই মানুষটিকে যে আমার পিতাকে আমার জন্ম সংবাদ দিয়েছিল| সে বলেছিল, “তোমার একটি পুত্র সন্তান হয়েছে|” সে আমার পিতাকে এই সংবাদ দিয়ে খুশী করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোক অভিশপ্ত হোক যে আমার বাবাকে খবর দিয়ে আনন্দিত করেছিল যে, তোমার একটি ছেলে হয়েছে।