Jeremiah 20:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কেন আমাকে গর্ভের মধ্যে মেরে ফেললেন না? তা হলে আমার জননী আমার কবর হতেন, তাঁর গর্ভ নিত্য ভারী থাকতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি আমাকে গর্ভের মধ্যে মেরে ফেলেননি, তাহলে আমার মা-ই হতেন আমার কবরস্থান, তাঁর জঠর নিত্য গুরুভার থাকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কেন আমাকে গর্ভের মধ্যে মারিয়া ফেলিলেন না? তাহা হইলে আমার জননী আমার কবর হইতেন, তাঁহার গর্ভ নিত্য গুরু থাকিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কেন আমাকে গর্ভের মধ্যে মারিয়া ফেলিলেন না? তাহা হইলে আমার জননী আমার কবর হইতেন, তাঁহার গর্ভ নিত্য বড় থাকিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ মায়ের গর্ভে থাকতে সে আমাকে মেরে ফেলে নি। তাতে আমার মা-ই আমার কবর হতেন, আর তাঁর পেট চিরকাল বড় হয়েই থাকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মায়ের গর্ভে থাকতে সে আমাকে হত্যা করে নি। তাতে আমার মা-ই আমার কবর হতেন, আর তাঁর পেট চিরকাল বড় হয়েই থাকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ভূমিষ্ঠ হবার আগেই সে আমাকে বধ করেনি, তাহলে মাতৃগর্ভে হত আমার সমাধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ সে আমাকে মাতৃগর্ভে থাকাকালীন হত্যা করেনি| সে যদি আমাকে হত্যা করত তাহলে আমার কবর হত| আমার মাতৃগর্ভ এবং আমি কখনও জন্মগ্রহণই করতাম না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি এমন হতো, কারণ সদাপ্রভু, তিনি আমার মায়ের গর্ভে কেন আমাকে হত্যা করেননি? আমার মায়ের গর্ভ আমার কবর হত, তাহলে চিরকাল তিনি গর্ভবতী থাকতেন।