Jeremiah 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পশ্হূর ইয়ারমিয়া নবীকে প্রহার করে মাবুদের গৃহগামী বিন্ইয়ামীনের উচ্চতর দ্বারে অবস্থিত হাঁড়ি-কাঠে তাঁকে আটক করে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ভাববাদী যিরমিয়কে প্রহার করে সদাপ্রভুর মন্দিরের বিন্যামীনের উচ্চতর ফটকে হাড়িকাঠে বদ্ধ করে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পশ্হূর যিরমিয় ভাববাদীকে প্রহার করিয়া সদাপ্রভুর গৃহগামী বিন্যামীনের উচ্চতর দ্বারে স্থিত হাঁড়িকাঠে তাঁহাকে বদ্ধ করিয়া রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পশ্হূর যিরমিয় ভাববাদীকে প্রহার করিয়া সদাপ্রভুর গৃহগামী বিন্যামীনের উচ্চতর দ্বারে স্থিত হাঁড়িকাঠে তাঁহাকে বদ্ধ করিয়া রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি নবী যিরমিয়কে মারধর করে সদাপ্রভুর ঘরের কাছে উঁচু জায়গায় বিন্যামীন-ফটকের ধারে হাড়িকাঠে বন্ধ করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি নবী ইয়ারমিয়াকে মারধর করে মাবুদের ঘরের কাছে উঁচু জায়গায় বিন্ইয়ামীন্তদরজার ধারে হাড়িকাঠে বন্ধ করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আদেশ দিলেন যেন আমাকে প্রহার করে মন্দিরের বিন্যামীন তোরণের কাছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সে ভাববাদী যিরমিয়কে প্রহার করেছিল| সে যিরমিয়র হাত এবং পাগুলি কাঠের গুঁড়ির মাঝখানে বেঁধে রেখেছিল| এটা ঘটেছিল প্রভুর মন্দিরে বিন্যামীনের উচ্চতর ফটকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যিরমিয় ভাববাদীকে মারধর করলেন এবং সদাপ্রভুর গৃহের বিন্যামীন ফটকের কাছে উঁচু জায়গায় ভাঁড়ার ঘরে আটকে রাখলেন।