Jeremiah 20:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরের দিন পশ্হূর ইয়ারমিয়াকে হাঁড়িকাঠ থেকে মুক্ত করে আনলো। তখন ইয়ারমিয়া তাকে বললেন, মাবুদ তোমার নাম পশ্হূর রাখেন নি, কিন্তু মাগোরমিষাবীব [চারদিকেই ভয়] রেখেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরের দিন, পশ্হূর যখন তাঁকে হাড়িকাঠ থেকে মুক্ত করলেন, যিরমিয় তাঁকে বললেন, “সদাপ্রভু তোমার নাম পশ্হূর রাখেননি, কিন্তু মাগোরমিষাবীব রেখেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর-দিবস পশ্হূর যিরমিয়কে হাঁড়িকাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন যিরমিয় তাহাকে কহিলেন, সদাপ্রভু তোমার নাম পশ্হূর রাখেন নাই, কিন্তু মাগোরমিষাবীব [চারিদিকেই ভয়] রাখিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিবস পশ্হূর যিরমিয়কে হাঁড়িকাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন যিরমিয় তাহাকে কহিলেন, সদাপ্রভু তোমার নাম পশ্হূর রাখেন নাই, কিন্তু মাগোরমিষাবীব [চারিদিকেই ভয়] রাখিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের দিন পশ্হূর সেই হাড়িকাঠ থেকে যিরমিয়কে খুলে আনলেন। তখন যিরমিয় তাঁকে বললেন, “সদাপ্রভুর দেওয়া আপনার নাম পশ্হূর নয় বরং মাগোর-মিষাবীব (যার মানে ‘চারদিকে ভীষণ ভয়’),
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের দিন পশ্হূর সেই হাড়িকাঠ থেকে ইয়ারমিয়াকে খুলে আনলেন। তখন ইয়ারমিয়া তাঁকে বললেন, “মাবুদের দেওয়া আপনার নাম পশ্হূর নয় বরং মাগোর-মিষাবীব (যার মানে ‘চারদিকে ভীষণ ভয়’),
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন পুরোহিত পশহূর যখন আমাকে শৃঙ্খলমুক্ত করলেন, আমি তাঁকে বললাম, প্রভু পরমেশ্বর আপনার নাম পশহূর রাখেন নি। তিনি আপনার নাম দিয়েছেন, ‘সর্বস্থানের সন্ত্রাস’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন যখন পশ্হূর যিরমিয়কে সেই কাঠের খণ্ডের ভেতর থেকে বের করে আনল তখন যিরমিয় পশ্হূরকে বলেছিল, “তোমার, পশ্হূর নামটি প্রভুর দেওয়া নয়| এখন প্রভু তোমার নাম দিলেন সর্বদিকের সন্ত্রাস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পরের দিন পশহূর সেই ভাঁড়ার ঘর থেকে যিরমিয়কে নিয়ে এলেন। তখন যিরমিয় তাঁকে বললেন, “সদাপ্রভু তোমার নাম পশহূর রাখেন নি, কিন্তু তুমি মাগোর মিষাবীব ।