Jeremiah 20:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে পশ্হূর, তুমি ও তোমার গৃহনিবাসীরা সকলে বন্দীদশার স্থানে যাবে, তুমি ব্যাবিলনে উপস্থিত হবে, সেই স্থানে মরবে ও সেই স্থানে তোমাকে দাফন করা হবে; তোমার এবং যাদের কাছে তুমি মিথ্যা ভবিষ্যদ্বাণী বলেছ, তোমার সেসব বন্ধুরও সেই গতি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর পশ্হূর তুমি ও তোমার গৃহে বসবাসকারী প্রত্যেকে ব্যাবিলনে নির্বাসিত হবে। সেখানেই তোমার ও তোমার বন্ধুদের, যাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলেছ, তাদের সকলের মৃত্যু ও কবর হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে পশ্হূর, তুমি ও তোমার গৃহনিবাসিগণ সকলে বন্দি-দশার স্থানে যাইবে, তুমি বাবিলে উপস্থিত হইবে, সেই স্থানে মরিবে, ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইবে; তোমার এবং যাহাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলিয়াছ, তোমার সেই সমস্ত বন্ধুরও [সেই গতি হইবে]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে পশ্হূর, তুমি ও তোমার গৃহ-নিবাসিগণ সকলে বন্দিদশার স্থানে যাইবে, তুমি বাবিলে উপস্থিত হইবে, সেই স্থানে মরিবে, ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইবে; তোমার এবং যাহাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলিয়াছ, তোমার সেই সমস্ত বন্ধুরও [সেই গতি হইবে]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর হে পশ্হূর, তোমাকে ও তোমার বাড়ীর সকলকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হবে। সেখানে তুমি মরবে ও তোমাকে কবর দেওয়া হবে; তোমার যে সব বন্ধুদের কাছে তুমি নবী হিসাবে কথা বলবার সময় মিথ্যা কথা বলেছ তাদের সকলেরই একই দশা হবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর হে পশ্হূর, তোমাকে ও তোমার বাড়ীর সকলকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে। সেখানে তুমি মরবে ও তোমাকে দাফন করা হবে; তোমার যে সব বন্ধুদের কাছে তুমি নবী হিসাবে কথা বলবার সময় মিথ্যা কথা বলেছ তাদের সকলেরই একই দশা হবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশহূর, তুমি ও তোমার পরিবার তাদের হাতে বন্দী হয়ে ব্যাবিলনে যাবে। যে বন্ধুদের কাছে ঈশ্বরের নাম করে তুমি অজস্র মিথ্যা বাণী বলেছিলে, সেই বন্ধুদের সঙ্গে সেখানে তোমার মৃত্যু হবে এবং সেখানেই কবর হবে তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশ্হূর, তুমি এবং তোমার পরিবারও এর থেকে মুক্তি পাবে না| তোমাকে বাধ্য করা হবে বাবিলে চলে যাওয়ার জন্য| তোমার মৃত্যু হবে বাবিলে| সেখানেই তোমাকে সমাহিত করা হবে| তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যা ধর্মোপদেশ প্রচার করেছিলে| তুমি বলেছো এটা ঘটবে না| কিন্তু তোমার বন্ধুরাও বাবিলে মারা যাবে এবং সেখানেই তাদের সমাহিত করা হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, পশহূর এবং তোমার বাড়ির সবাই বন্দিত্বে যাবে। তোমরা বাবিলে যাবে ও সেখানে মারা যাবে। তুমি এবং তোমার প্রিয়জনেরা যারা মিথ্যা ভাববাণী করেছ, তারাই সেখানে কবরে যাবে’।”