Jeremiah 20:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি আমাকে প্ররোচনা করলে আমি প্ররোচিত হলাম; তুমি আমা থেকে বলবান, তুমি আমাকে পরাভূত করেছ। আমি সমস্ত দিন উপহাসের পাত্র হয়েছি, সকলেই আমাকে ঠাট্টা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি আমার বিশ্বাস উৎপন্ন করেছ, তাই আমি বিশ্বাস করেছি; তুমি আমার উপরে শক্তি প্রয়োগ করে বিজয়ী হয়েছ। সমস্ত দিন আমাকে উপহাস করা হয়; প্রত্যেকে আমাকে বিদ্রুপ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমি আমাকে প্ররোচনা করিলে আমি প্ররোচিত হইলাম; তুমি আমা হইতে বলবান্‌, তুমি প্রবল হইয়াছ। আমি সমস্ত দিন উপহাসের পাত্র হইয়াছি, সকলেই আমাকে ঠাট্টা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমি আমাকে প্ররোচনা করিলে আমি প্ররোচিত হইলাম; তুমি আমা হইতে বলবান, তুমি প্রবল হইয়াছ। আমি সমস্ত দিন উপহাসের পাত্র হইয়াছি, সকলেই আমাকে ঠাট্টা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি আমাকে ভুলিয়েছ বলে আমার এই অবস্থা হয়েছে; তুমি আমার চেয়ে শক্তিশালী বলে তুমি জয়ী হয়েছ। আমি সারা দিন ঠাট্টার পাত্র হয়েছি; প্রত্যেকে আমাকে ঠাট্টা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি আমাকে ভুলিয়েছ বলে আমার এই অবস্থা হয়েছে; তুমি আমার চেয়ে শক্তিশালী বলে তুমি জয়ী হয়েছ। আমি সারা দিন ঠাট্টার পাত্র হয়েছি; প্রত্যেকে আমাকে ঠাট্টা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে বঞ্চনা করেছ, প্রবঞ্চিত হয়েছি আমি। আমার চেয়ে তুমি মহাশক্তিধর, আমায় বশীভূত করেছ তুমি, আমি উপহাসের পাত্র হয়েছি সকলের কাছে, সারাদিন সকলে আমাকে বিদ্রূপ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি কৌশল করেছিলেন এবং আমি প্রতারিতা হয়েছিলাম| আপনি আমার চেয়ে শক্তিশালী তাই আপনি জিতে গেলেন| আমি মানুষের কাছে হাস্যকর হয়ে গেলাম| ওরা আমাকে নিয়ে সারাদিন ধরে হাসাহাসি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু! তুমি আমাকে প্ররোচনা করেছ। আমি প্ররোচিত হলাম। তুমি আমাকে বন্দী করেছ এবং পরাজিত করেছ। আমি ঠাট্টার পাত্র হয়েছি; আমার প্রতিটি দিন ঠাট্টায় পরিপূর্ণ।