Jeremiah 20:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যতবার আমি কথা বলি, ততবার চেঁচিয়ে উঠি; দৌরাত্ম্য ও লুটপাট বলে চেঁচাই; মাবুদের কালামের দরুন সমস্ত দিন আমাকে উপহাস ও বিদ্রূপ করা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই আমি কথা বলি, আমি চিৎকার করে উঠি, আমি হিংস্রতা ও ধ্বংসের কথা ঘোষণা করি। তাই সদাপ্রভুর বাক্য আমার কাছে সমস্ত দিন অপমান ও দুর্নাম নিয়ে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যতবার আমি কথা কহি, ততবার চেঁচাইয়া উঠি; দৌরাত্ম্য ও লুটপাট বলিয়া চেঁচাই; সদাপ্রভুর বাক্য প্রযুক্ত সমস্ত দিন আমাকে টিটকারি দেওয়া ও বিদ্রূপ করা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যতবার আমি কথা কহি, ততবার চেঁচাইয়া উঠি; দৌরাত্ম্য ও লুটপাট বলিয়া চেঁচাই; সদাপ্রভুর বাক্য প্রযুক্ত সমস্ত দিন আমাকে টিট্‌কারি দেওয়া ও বিদ্রূপ করা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতবার আমি কথা বলি ততবারই ভীষণ অনিষ্ট ও ধ্বংসের কথা চিৎকার করে প্রচার করি। কাজেই সদাপ্রভুর বাক্যের জন্য সারা দিন আমাকে অপমান ও ভীষণ নিন্দা করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতবার আমি কথা বলি ততবারই ভীষণ অনিষ্ট ও ধ্বংসের কথা চিৎকার করে তবলিগ করি। কাজেই মাবুদের কালামের জন্য সারা দিন আমাকে অপমান ও ভীষণ নিন্দা করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখনই আমি কিছু বলি, চীৎকার করতে হয় আমাকে, আমি উচ্চকণ্ঠে বলি, ‘প্রচণ্ড আক্রমণ, ধ্বংস!’ হে প্রভু পরমেশ্বর, তোমার বার্তা ঘোষণা করার জন্য সবসময় বিদ্রূপ আর অপমানে আমাকে জর্জরিত হতে হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখনই কথা বলি, হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে চেঁচাই| প্রভুর বার্তা আমি লোকেদের জানিয়ে এসেছি| কিন্তু লোকরা আমাকে অপমান করেছে, আমাকে নিয়ে উপহাস করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতবার আমি কথা বলি, আমি চিত্কার করি ও অত্যাচার ও ধ্বংস প্রচার করি। সদাপ্রভুর বাক্য প্রতিদিন আমার জন্য ভর্ত্সনা ও উপহাস নিয়ে আসে।