Jeremiah 21:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিদিকিয় বাদশাহ্ মল্কিয়ের সন্তান পশ্হূরকে ও মাসেয়ের পুত্র সফনিয় ইমামকে ইয়ারমিয়ার কাছে এই কথা বলবার জন্য প্রেরণ করেছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল, যখন রাজা সিদিকিয় মল্কিয়ের পুত্র পশ্হূরকে ও মাসেয়ের পুত্র যাজক সফনিয়কে তাঁর কাছে প্রেরণ করেন। তারা বলল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় রাজা মল্কিয়ের সন্তান পশ্হূরকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয়ের নিকটে এই কথা বলিবার জন্য প্রেরণ করিয়াছিলেন, যথা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় রাজা মল্কিয়ের সন্তান পশ্হূরকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয়ের নিকটে এই কথা বলিবার জন্য প্রেরণ করিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল। সেই সময় রাজা সিদিকিয় মল্কিয়ের ছেলে পশ্হূরকে ও মাসেয়ের ছেলে পুরোহিত সফনিয়কে যিরমিয়ের কাছে এই কথা বলতে পাঠালেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদের কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হল। সেই সময় বাদশাহ্ সিদিকিয় মল্কিয়ের ছেলে পশ্হূরকে ও মাসেয়ের ছেলে ইমাম সফনিয়কে ইয়ারমিয়ার কাছে এই কথা বলতে পাঠালেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা সিদিকিয় সেই সময় মল্কিয়ের পুত্র পশহূর এবং মাসেয়ের পুত্র পুরোহিত সফনিয়কে আমার কাছে এই অনুরোধ করে পাঠান,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়র কাছে এই বার্তা এসেছিল যখন যিহূদার রাজা সিদিকিয় যিরমিয়র কাছে দুজন লোককে পাঠিয়েছিল: পশ্হূর এবং যাজক সফনিয় তখন এই বার্তা যিরমিয়র কাছে এসেছিল| পশ্হূর ছিল মল্কিয়ের পুত্র এবং সফনিয় ছিল মাসেয়ের পুত্র| পশ্হূর এবং সফনিয় যিরমিয়র জন্য একটি বার্তা বয়ে এনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল, যখন রাজা সিদিকিয় মল্কিয়ের ছেলে পশহূরকে ও মাসেয়ের ছেলে সফনিয় যাজককে যিরমিয়ের কাছে পাঠালেন। তারা তাঁকে বলল,