Jeremiah 21:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, মাবুদ বলেন, আমি অমঙ্গলের জন্য এই নগরের বিপরীতে আমার মুখ রেখেছি, মঙ্গলের জন্য নয়; এটা ব্যাবিলনের বাদশাহ্র হস্তগত হবে এবং সে এই শহর আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এই নগরের মঙ্গল নয়, ক্ষতি করার জন্য মনস্থির করেছি, সদাপ্রভু এই কথা বলেন। এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে, আর সে এই নগর আগুন দিয়ে ধ্বংস করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, সদাপ্রভু কহেন, আমি অমঙ্গলের নিমিত্ত এই নগরের বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের নিমিত্ত নয়; ইহা বাবিল-রাজের হস্তগত হইবে, এবং সে ইহা আগুনে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, সদাপ্রভু কহেন, আমি অমঙ্গলের নিমিত্ত এই নগরের বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের নিমিত্ত নয়; ইহা বাবিল-রাজের হস্তগত হইবে, এবং সে ইহা আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই শহরের মংগল নয় কিন্তু ক্ষতি করবার জন্য মন স্থির করেছি। বাবিলের রাজার হাতে এটা দেওয়া হবে, আর সে আগুন দিয়ে এটা পুড়িয়ে দেবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই শহরের উন্নতি নয় কিন্তু ক্ষতি করবার জন্য মন স্থির করেছি। ব্যাবিলনের বাদশাহ্র হাতে এটা দেওয়া হবে, আর সে আগুন দিয়ে এটা পুড়িয়ে দেবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এই নগরীকে ধ্বংস করতে মনস্থ করেছি, তাকে আমি কিছুতেই রেহাই দেব না। ব্যাবিলনরাজের হাতে একে তুলে দেওয়া হবে। সে এই নগরী পুড়িয়ে ছারখার করে দেবে—আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঠিক করেছি জেরুশালেম শহরকে বিপদে জর্জরিত করে দেব কিন্তু কোন সাহায্য করব না|’” আমি জেরুশালেম শহর বাবিলের রাজাকে দিয়ে দেব| সে এই শহরে আগুন লাগিয়ে দেবে| এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি এই শহরের বিরুদ্ধে মঙ্গল নয়, কিন্তু ক্ষয়ক্ষতির জন্য আমার মুখ তুলেছি।’ এটি সদাপ্রভুর ঘোষণা। ‘বাবিলের রাজার হাতে আমি এটা দেব এবং আর সে আগুন দিয়ে এটা পুড়িয়ে দেবে’।”