Jeremiah 21:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বাদশাহ্‌র কুলের বিষয় তোমরা মাবুদের কালাম শোন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এছাড়া, যিহূদার রাজপরিবারকে বলো, ‘তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার রাজকুলের বিষয় তোমরা সদাপ্রভুর বাক্য শুন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার রাজকুলের বিষয় তোমরা সদাপ্রভুর বাক্য শুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এছাড়াও যিহূদার রাজবংশকে আমার এই বাক্য শুনতে বল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এছাড়াও এহুদার রাজবংশকে আমার এই কালাম শুনতে বল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের বংশধর, যিহুদীয়ার রাজপরিবারের কাছে এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে পৌঁছে দিতে বললেন, আমি, প্রভু পরমেশ্বর, যে কথা বলছি, শোন। দেখ, যেন সকলে ন্যায়বিচার পায়। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের কবল থেকে। ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার তোমার এ অন্যায় জ্বালিয়ে দেবে আমার ক্রোধের আগুন, যা কোনদিন নেভান যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই বার্তা যিহূদার রাজপরিবারকে জানিয়ে দাও: ‘প্রভুর বার্তা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজবংশের বিষয়ে তোমরা সদাপ্রভুর বাক্য শোন।