Jeremiah 21:12 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দাউদের কুল, মাবুদ এই কথা বলেন, তোমরা খুব ভোরে বিচার নিষ্পত্তি কর এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হাত থেকে উদ্ধার কর, নতুুবা তোমাদের আচরণের নাফরমানীর দরুন আমার ক্রোধ আগুনের মত বের হবে এবং এমনভাবে পুড়িয়ে দেবে যে, কেউ তা নিভাতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ কুলের লোকেরা, সদাপ্রভু এই কথা বলেন: “ ‘রোজ সকালে ন্যায়বিচারের অনুশীলন করো; যার সর্বস্ব হরণ করা হয়েছে, তার অত্যাচারীদের হাত থেকে তাকে উদ্ধার করো, তা না হলে আমার ক্রোধ আছড়ে পড়বে ও আগুনের মতো জ্বলবে, তা এমনভাবে জ্বলবে যে কেউ তা নিভাতে পারবে না; তোমাদের কৃত সব মন্দ কাজ হল এর কারণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দায়ূদের কুল, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা প্রাতঃকালে বিচার নিষ্পত্তি কর, এবং লুন্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার কর, নতুবা তোমাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নির ন্যায় বহির্গত হইবে, এবং এমন দাহ করিবে যে, কেহ তাহা নির্ব্বাণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দায়ূদের কুল, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা প্রাতঃকালে বিচার নিষপত্তি কর, এবং লুন্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার কর, নতুুবা তোমাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নির ন্যায় বহির্গত হইবে, এবং এমন দাহ করিবে যে, কেহ তাহা নির্বাপিত করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘হে দায়ূদের বংশ, আমি সদাপ্রভু বলছি, তোমরা প্রত্যেক দিন সকালবেলা ন্যায়বিচার করবে। যাকে লুট করা হয়েছে তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার করবে; তা না হলে তোমাদের মন্দ কাজের জন্য আমার ক্রোধ বের হয়ে আগুনের মত জ্বলবে, কেউ তা নিভাতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘হে দাউদের বংশ, আমি মাবুদ বলছি, তোমরা প্রত্যেক দিন সকালবেলায় ন্যায়বিচার করবে। যাকে লুট করা হয়েছে তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার করবে; তা না হলে তোমাদের খারাপ কাজের জন্য আমার রাগ বের হয়ে আগুনের মত জ্বলবে, কেউ তা নিভাতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ পরিবার, প্রভু এই কথাগুলি বলেছেন: ‘তুমি প্রতিদিন লোকদের ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে| অভিযুক্তদের অপরাধীদের হাত থেকে বাঁচাবে| যদি তুমি তা না করো তাহলে আমি রুদ্ধ হব| আমার রোধ হল আগুনের মতো| একবার সেই রোধর আগুন জ্বললে কেউ আর তা নেভাতে পারবে না| এটি ঘটবে কারণ তোমরা পাপ কাজ করেছিলে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে দায়ূদের বংশ, সদাপ্রভু এই কথা বলেন, তোমরা সকালবেলা ন্যায়বিচার আন। যাকে অপহরণ করা হয়েছে তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার করো; না হলে আমার ক্রোধ বের হয়ে আগুনের মত জ্বলবে। কারণ তোমাদের মন্দ কাজের জন্য এটা নেভানোর মত সেখানে কেউ থাকবে না।