Jeremiah 21:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে উপত্যকা-নিবাসীনী, উপত্যকার শৈলবাসিনী, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; তোমরা বলছো, আমাদের বিপরীতে কে নেমে আসবে? আমাদের নিবাসে কে প্রবেশ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে, যদিও তুমি এই উপত্যকার উপরে, পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন। তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে? আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে তলভূমিনিবাসিনি, সমস্থলীর শৈলবাসিনি, সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ; তোমরা কহিতেছ, আমাদের বিপরীতে কে নামিয়া আসিবে? আমাদের নিবাসে কে প্রবেশ করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে তলভূমি-নিবাসিনি, সমস্থলীর শৈলবাসিনি, সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ; তোমরা কহিতেছ, আমাদের বিপরীতে কে নামিয়া আসিবে? আমাদের নিবাসে কে প্রবেশ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, যদিও তুমি উপত্যকার উপরে পাথুরে মালভূমিতে আছ তবুও আমি তোমার বিরুদ্ধে। তুমি বলে থাক যে, তোমাদের বিরুদ্ধে কেউ আসতে পারবে না, কেউ তোমাদের আশ্রয়ে ঢুকতে পারবে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, যদিও তুমি উপত্যকার উপরে পাথুরে মালভূমিতে আছ তবুও আমি তোমার বিরুদ্ধে। তুমি বলে থাক যে, তোমাদের বিরুদ্ধে কেউ আসতে পারবে না, কেউ তোমাদের আশ্রয়ে ঢুকতে পারবে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেম, তুমি উপত্যকার উপরে অনেক উঁচুতে সিংহাসনে বসে আছ সমতলভূমির উপরে সমুন্নত পর্বতের মত। আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি বলে থাক, কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। কিম্বা তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ঢুকতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে| তুমি পাহাড়ের চূড়ায় বসে থাকো| তুমি এই উপত্যকার ওপর রাণীর মত বসে থাকো| জেরুশালেমের লোকরা তোমরা বলছো, ‘কেউ আমাদের আক্রমণ করতে পারে না| কেউ আমাদের এই দূর্গসমন্বিত শহরগুলিতে প্রবেশ করতে পারে না|’” কিন্তু প্রভুর এই বার্তা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, উপত্যকার অধিবাসীরা! সমভূমির শিলা, আমি তোমার বিরুদ্ধে। এটি সদাপ্রভুর ঘোষণা। আমি তার বিরুদ্ধে যে বলে, কে আমাদের আক্রমণ করতে আসবে? বা কে আমাদের বাড়িতে ঢুকবে?