Jeremiah 21:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, আমি তোমাদের কাজের ফল অনুসারে তোমাদেরকে সমুচিত দণ্ড দেব; আমি তার বনে আগুন জ্বালাবো, তা তার চারদিকে সবকিছুই গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন তোমাদের কাজ, তার যোগ্য প্রতিফল আমি তোমাদের দেব, সদাপ্রভু এই কথা বলেন। আমি তোমাদের বনগুলিতে এক আগুনে প্রজ্বলিত করব, তা তোমাদের চারপাশের সবকিছুকে গ্রাস করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, আমি তোমাদের কর্ম্মের ফলানুসারে তোমাদিগকে সমুচিত দণ্ড দিব; আমি তাহার বনে অগ্নি জ্বালাইব, উহা তাহার চারিদিকে সকলই গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, আমি তোমাদের কর্মের ফলানুসারে তোমাদিগকে সমুচিত দণ্ড দিব; আমি তাহার বনে অগ্নি জ্বালাইব, উহা তাহার চারিদিকে সকলই গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমার কাজের পাওনা অনুসারে তোমাকে শাস্তি দেব। আমি তোমার বনগুলোতে আগুন জ্বালাব; সেই আগুন তোমার চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমার কাজের পাওনা অনুসারে তোমাকে শাস্তি দেব। আমি তোমার বনগুলোতে আগুন জ্বালাব; সেই আগুন তোমার চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলবে। আমি মাবুদ এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমার কৃতকর্মের জন্য আমি তোমাকে শাস্তি দেব। আমি তোমার অরণ্যে আগুন লাগিয়ে দেব, যে আগুন তার চারপাশের সব কিছু গ্রাস করবে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি যোগ্য শাস্তি পাবে| আমি তোমার অরণ্যে আগুন লাগাবো| সেই আগুন তোমার চারিদিকের সব কিছু পুড়িয়ে দেবে|” কিন্তু প্রভুর এই বার্তা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের মন্দ কাজের ফল তোমাদের দেব। এটি সদাপ্রভুর ঘোষণা, “আমি তোমার বনজঙ্গলে আগুন জ্বালাব এবং সেই আগুন তার চারপাশের সব কিছু গ্রাস করবে।”