Jeremiah 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, ‘তুমি আমাদের জন্য মাবুদের কাছে জিজ্ঞাসা কর, কেননা ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার আমাদের সঙ্গে যুদ্ধ করছেন; হয় তো মাবুদ তাঁর নিজের সমস্ত অলৌকিক কাজ অনুসারে আমাদের প্রতি ব্যবহার করবেন, তা হলে ঐ বাদশাহ্ আমাদের কাছ থেকে ফিরে যাবেন।’ সেই সময়ে ইয়ারমিয়ার কাছে মাবুদের এই কালাম নাজেল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করুন, কারণ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার আমাদের আক্রমণ করছেন। হয়তো সদাপ্রভু আমাদের পক্ষে বিস্ময়কর কাজ করবেন, যেমন তিনি পূর্বেও করেছিলেন, তাহলে নেবুখাদনেজার আমাদের কাছ থেকে চলে যাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘তুমি আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা কর, কেননা বাবিল-রাজ নবূখদ্রিৎসর আমাদের সহিত যুদ্ধ করিতেছেন; হয় ত সদাপ্রভু আপনার সমস্ত আশ্চর্য্য ক্রিয়ানুসারে আমাদের প্রতি ব্যবহার করিবেন, তাহা হইলে ঐ রাজা আমাদের নিকট হইতে উঠিয়া যাইবেন।’ তৎকালে যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যথা, ‘তুমি আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা কর, কেননা বাবিল-রাজ নবূখদ্নিৎসর আমাদের সহিত যুদ্ধ করিতেছেন; হয় ত সদাপ্রভু আপনার সমস্ত আশ্চর্য ক্রিয়ানুসারে আমাদের প্রতি ব্যবহার করিবেন, তাহা হইলে ঐ রাজা আমাদের নিকট হইতে উঠিয়া যাইবেন।’ তৎকালে যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাবিলের রাজা নবূখদ্নিৎসর আমাদের সংগে যুদ্ধ করছে; কাজেই আপনি আমাদের জন্য সদাপ্রভুর কাছে অনুরোধ করুন যেন সে আমাদের কাছ থেকে ফিরে যায়। হয়তো সদাপ্রভু আমাদের জন্য আগের মত আশ্চর্য কাজ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার আমাদের সংগে যুদ্ধ করছে; কাজেই আপনি আমাদের জন্য মাবুদের কাছে অনুরোধ করুন যেন সে আমাদের কাছ থেকে ফিরে যায়। হয়তো মাবুদ আমাদের জন্য আগের মত অলৌকিক চিহ্ন দেখাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়া করে আমাদের জন্য প্রভু পরমেশ্বরের কাছে আমাদের হয়ে জেনে নিন যে, যেহেতু ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার তাঁর সৈন্যদল নিয়ে নগরী অবরোধ করেছেন, প্রভু পরমেশ্বর কি এমন কোন অলৌকিক ঘটনা ঘটাবেন, যাতে নেবুকাডনেজারের সৈন্যবাহিনী পিছু হটতে বাধ্য হয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশ্হূর ও সফনিয় যিরমিয়কে বলেছিল, “আমাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো| প্রভুকে জিজ্ঞেস করো কি ঘটতে চলেছে| আমরা জানতে চাই কারণ বাবিলের রাজা নবূখদ্রিত্সর আমাদের আক্রমণ করেছে| হয়তো প্রভু আমাদের জন্য অতীতে যেমন করেছিলেন তেমনি চমৎকার ও শক্তিশালী জিনিষগুলি তিনি করবেন| প্রভুই হয়তো নবূখদ্রিত্সরকে আমাদের প্রতি আক্রমণ থেকে বিরত করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমাদের পক্ষে সদাপ্রভুর থেকে উপদেশ চাও, কারণ বাবিলের রাজা নবূখদনিৎসর আমাদের সঙ্গে যুদ্ধ করছেন। অতীতের মত হয়তো সদাপ্রভু আমাদের জন্য অলৌকিক কিছু করবেন।”