Jeremiah 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, তোমরা যেসব যুদ্ধাস্ত্র দ্বারা ব্যাবিলনের বাদশাহ্‌র সঙ্গে ও তোমাদের অবরোধকারী কল্‌দীয়দের সঙ্গে প্রাচীরের বাইরে যুদ্ধ করছো, আমি সেই সবের মুখ তোমাদের দিকে ফিরিয়ে দেব এবং এই নগরের মধ্যে সেসব সংগ্রহ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের হাতে যুদ্ধের যেসব অস্ত্র আছে, যেগুলি তোমরা ব্যাবিলনের রাজা ও কলদীয়দের, যারা নগর-প্রাচীরের বাইরে অবরোধ করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও, আমি সেগুলি এই নগরের অভিমুখে ফেরাব। সেই তাদের আমি এই নগরে সংগ্রহ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, তোমরা আপন আপন হস্তস্থিত যে সকল যুদ্ধাস্ত্র দ্বারা বাবিল-রাজের সহিত ও তোমাদের অবরোধকারী কল্‌দীয়দের সহিত প্রাচীরের বাহিরে যুদ্ধ করিতেছ, আমি সেই সকলের মুখ ফিরাইয়া দিব, এবং এই নগরের মধ্যে সে সকল সংগ্রহ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, তোমরা আপন আপন হস্তস্থিত যে সকল যুদ্ধাস্ত্র দ্বারা বাবিল-রাজের সহিত ও তোমাদের অবরোধকারী কল্‌দীয়দের সহিত প্রাচীরের বাহিরে যুদ্ধ করিতেছ, আমি সেই সকলের মুখ ফিরাইয়া দিব, এবং এই নগরের মধ্যে সেই সকল সংগ্রহ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, ‘বাবিলের রাজা ও যে বাবিলীয়েরা দেয়ালের বাইরে থেকে তোমাকে আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমার হাতে যে অস্ত্রশস্ত্র আছে সেগুলোর মুখ আমি ঘুরিয়ে দেব এবং শহরের মধ্যে সেগুলো জড়ো করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছেন, ‘ব্যাবিলনের বাদশাহ্‌ ও যে ব্যাবিলনীয়রা দেয়ালের বাইরে থেকে তোমাকে আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমার হাতে যে অস্ত্রশস্ত্র আছে সেগুলোর মুখ আমি ঘুরিয়ে দেব এবং শহরের মধ্যে সেগুলো জড়ো করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয়ের উদ্দেশ্যে বলেছেন, সিদিকিয়, আমি তোমার সৈন্যবাহিনীকে পরাজিত করব, যারা ব্যাবিলনের রাজা ও তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। নগরীর কেন্দ্রভূমিতে তোমার সৈন্যদের সমস্ত অস্ত্র-শস্ত্র স্তূপাকার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল: ‘তোমার অস্ত্র সম্ভার আছে| এবং সেই অস্ত্র সম্ভার দিয়ে তুমি বাবিলের রাজা এবং বাবিলবাসীদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছো| কিন্তু আমি তোমার সমস্ত অস্ত্র সম্ভার নষ্ট করে দেব| ওগুলো আর কোন কাজেই লাগবে না| “‘বাবিলের রাজার সৈন্যরা শহর ঘিরে ফেলছে| শীঘ্রই আমি তাদের জেরুশালেমের অভ্যন্তরে নিয়ে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, দেখ, তোমরা তোমাদের হাতের যে সমস্ত অস্ত্র দিয়ে বাবিলের রাজার বিরুদ্ধে ও তোমাদের অবরোধকারী কলদীয়দের প্রাচীরের বাইরের যুদ্ধ করছ, আমি সেই সব থেকে মুখ ঘুরিয়ে নেব। কারণ আমি সেগুলি শহরের মধ্যে জড়ো করব।