Jeremiah 21:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার প্রসারিত হাত ও বলবান বাহু দ্বারা ক্রোধে, রোষে ও মহাকোপে তোমাদের সঙ্গে যুদ্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি প্রসারিত হাত ও পরাক্রমী বাহু দ্বারা, প্রচণ্ড ক্রোধে ও মহারোষে তোমাদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপনি বিস্তারিত হস্ত ও বলবান্‌ বাহু দ্বারা ক্রোধে, রোষে ও মহাকোপে তোমাদের সহিত যুদ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপনি বিস্তারিত হস্ত ও বলবান বাহু দ্বারা ক্রোধে, রোষে ও মহাকোপে তোমাদের সহিত যুদ্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শক্তিশালী হাত বাড়িয়ে দিয়ে আমি অসন্তুষ্ট হয়ে, ক্রোধে ভীষণ উত্তেজিত হয়ে নিজেই তোমার বিরুদ্ধে যুদ্ধ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শক্তিশালী হাত বাড়িয়ে দিয়ে আমি রেগে গিয়ে, গজবে ভীষণ উত্তেজিত হয়ে নিজেই তোমার বিরুদ্ধে যুদ্ধ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার সমস্ত ক্রোধ, রোষ, ভয়াবহতা ও সর্বশক্তি দিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বয়ং আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব| যিহূদার লোকেদের, আমি আমার শক্তিশালী এই হাত দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব| আমি তোমাদের ওপর প্রচণ্ড রুদ্ধ এবং আমি কতখানি রুদ্ধ তা বোঝানোর জন্যই আমি তোমাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি নিজে আমার শক্তিশালী হাত বাড়িয়ে প্রচণ্ড রোষ এবং অনেক রাগ দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব।