Jeremiah 21:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, মাবুদ বলেন, তারপর আমি এহুদার বাদশাহ্‌ সিদিকিয়, তার গোলামদের ও লোকদেরকে, এমন কি, এই নগরের যেসব লোক মহামারী, তলোয়ার ও দুর্ভিক্ষ থেকে অবশিষ্ট থাকবে, তাদেরকে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাতে, তাদের দুশমনদের হাতে ও যারা তাদের প্রাণনাশ করতে চায় সেই লোকদের হাতে তুলে দেব; সেই বাদশাহ্‌ তলোয়ারের আঘাতে তাদেরকে আঘাত করবে, তাদের প্রতি মমতা করবে না, মাফ কিংবা করুণা করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে, সদাপ্রভু বলেন, যারা মহামারি, তরোয়ালের আঘাত ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে, অর্থাৎ যিহূদার রাজা সিদিকিয়, তার সমস্ত কর্মচারী ও এই নগরের লোকেদের আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এবং তাদের শত্রুদের হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। নেবুখাদনেজার তাদের তরোয়ালের আঘাতে হত্যা করবে; সে তাদের প্রতি কোনো করুণা, মমতা বা সহানুভূতি প্রদর্শন করবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, সদাপ্রভু কহেন, তৎপরে আমি যিহূদা-রাজ সিদিকিয়কে, তাহার দাসগণকে ও প্রজাদিগকে, এমন কি, এই নগরের যে সকল লোক মারী, খড়্‌গ ও দুর্ভিক্ষ হইতে অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের হস্তে, তাহাদের শত্রুগণের হস্তে ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্তে সমর্পণ করিব; সেই রাজা খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিবে, তাহাদের প্রতি মমতা করিবে না, ক্ষমা কি করুণা করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, সদাপ্রভু কহেন, তৎপরে আমি যিহূদা-রাজ সিদিকিয়কে, তাহার দাসগণকে ও প্রজাদিগকে, এমন কি, এই নগরের যে সকল লোক মারী, খড়্‌গ ও দুর্ভিক্ষ হইতে অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের হস্তে, তাহাদের শত্রুগণের হস্তে ও তাহাদের প্রাণনাশার্থে লোকদের হস্তে সমর্পণ করিব; সেই রাজা খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিবে, তাহাদের প্রতি মমতা করিবে না, ক্ষমা কি করুণা করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি মড়ক, যুদ্ধ ও দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে থাকা যিহূদার রাজা সিদিকিয়কে, তার রাজকর্মচারীদের এবং এই শহরের সমস্ত লোকদের বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাতে ও যারা তাদের মেরে ফেলতে চায় সেই শত্রুদের হাতে তুলে দেব। নবূখদ্‌নিৎসর তাদের মেরে ফেলবে; সে তাদের কোন মায়া, মমতা বা দয়া দেখাবে না। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি মহামারী, যুদ্ধ ও দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে থাকা এহুদার বাদশাহ্‌ সিদিকিয়কে, তার রাজকর্মচারীদের এবং এই শহরের সমস্ত লোকদের ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাতে ও যারা তাদের হত্যা করতে চায় সেই শত্রুদের হাতে তুলে দেব। বখতে-নাসার তাদের হত্যা করবে; সে তাদের কোন মায়া, মমতা বা দয়া দেখাবে না। আমি মাবুদ এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমি, তোমার রাজকর্মচারীরা ও যারা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী থেকে রক্ষা পেয়েছ, তাদের সকলকে আমি রাজা নেবুকাডনেজার ও তোমার শত্রুদের হাতে বন্দী করব, যারা তোমাকে হত্যা করতে চায়। নেবুকাডনেজার তোমাকে হত্যা করবে, সে তোমাদের কাউকে রেহাই দেবে না, কারও উপর করুণা প্রদর্শনও করবে না। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐটি ঘটবার পর, এই হল প্রভুর বার্তা, “‘আমি বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরের হাতে যিহূদার রাজা সিদিকিয় ও তার মন্ত্রী মণ্ডলীকে তুলে দেব| জেরুশালেমে যারা মহামারী, যুদ্ধ এবং অনাহারের পরও জীবিত থাকবে তাদেরও আমি তুলে দেব নবূখদ্রিত্‌সরের হাতে| রাজা নবূখদ্রিত্‌সরের সেনাবাহিনী যিহূদার লোককে হত্যা করতে চাইবে| তাই যিহূদা এবং জেরুশালেমের লোক মারা যাবে তরবারির আঘাতে| নবূখদ্রিত্‌সর অবশ্য কোন দয়া দেখাবে না| সে ঐ লোকদের জন্য কোন রকম দুঃখও অনুভব করবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর, এই কথা সদাপ্রভু ঘোষণা করেন, যিহূদার রাজা সিদিকিয়কে, তার দাসদের, লোকেদের এবং এই শহরের মহামারী, তরোয়াল ও দূর্ভিক্ষের পর যারা অবশিষ্ট থাকবে, তাদেরকে বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে ও তাদের শত্রুদের হাতে এবং যারা তাদের জীবনের খোঁজ করে তাদের হাতে তুলে দেব। তখন তিনি তরোয়াল দিয়ে তাদের হত্যা করবেন; সে তাদের প্রতি কোন করুণা করবে না, তাদের ছেড়ে দেবে না বা সহানুভূতি দেখাবে না।