Jeremiah 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি এই লোকদের বল, মাবুদ এই কথা বলেন, দেখ, তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এছাড়াও, তোমরা লোকদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি এই লোকদিগকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি এই লোকদিগকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিরমিয়কে বললেন, “তুমি লোকদের বল যে, সদাপ্রভু এই কথা বলছেন, ‘দেখ, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইয়ারমিয়াকে বললেন, “তুমি লোকদের বল যে, মাবুদ এই কথা বলছেন, ‘দেখ, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বর আমাকে লোকদের বলতে বললেন, শোন তোমরা, আমি প্রভু পরমেশ্বর তোমাদের দুটি পথের মধ্যে একটি পথ বেছে নেবার সুযোগ দিচ্ছি, যে পথ মানুষকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় কিম্বা যে পথ টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেমের লোককে এটাও বলে দাও| প্রভু এই কথাগুলি বললেন: ‘আমি তোমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে বাছতে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি এই লোকেদের প্রতি অবশ্যই বলবে, “সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।