Jeremiah 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি এই নগরে থাকবে, সে তলোয়ারে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে; কিন্তু যে ব্যক্তি বাইরে গিয়ে তোমাদের অবরোধকারী কল্দীয়দের পক্ষে দাঁড়াবে, সে বাঁচবে এবং তার প্রাণ তার পক্ষে লুটদ্রব্যের মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারাই এই নগরে থাকবে, তারা তরোয়াল, দুর্ভিক্ষ বা মহামারিতে মারা যাবে। কিন্তু যারা বের হয়ে অবরোধকারী ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণ করবে, তারা বেঁচে থাকবে। তারা তাদের প্রাণরক্ষা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি এই নগরে থাকিবে, সে খড়্গে, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়িবে; কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কল্দীয়দের পক্ষে দাঁড়াইবে, সে বাঁচিবে, এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুটদ্রব্যের ন্যায় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি এই নগরে থাকিবে, সে খড়্গে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়িবে; কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কল্দীয়দের পক্ষে দাঁড়াইবে, সে বাঁচিবে, এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুটদ্রব্যের ন্যায় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেউ এই শহরে থাকবে সে যুদ্ধে কিম্বা দুর্ভিক্ষে কিম্বা মড়কে মারা যাবে; কিন্তু যে কেউ বাইরে বের হয়ে গিয়ে তোমাদের আক্রমণকারী বাবিলীয়দের হাতে নিজেকে তুলে দেবে সে বাঁচবে; সে তার প্রাণ বাঁচাতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেউ এই শহরে থাকবে সে যুদ্ধে কিংবা দুর্ভিক্ষে কিংবা মহামারীতে মারা যাবে; কিন্তু যে কেউ বাইরে বের হয়ে গিয়ে তোমাদের আক্রমণকারী ব্যাবিলনীয়দের হাতে নিজেকে তুলে দেবে সে বাঁচবে; সে তার প্রাণ বাঁচাতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরীর মধ্যে যে থাকবে, হয় যুদ্ধে, না হয় অনাহারে অথবা রোগে তার মৃত্যু হবে। কিন্তু যে নগরীর বাইরে বেরিয়ে গিয়ে ব্যাবিলনবাসীর হাতে আত্মসমর্পণ করবে, সে মরবে না। অন্ততঃপক্ষে সে প্রাণ নিয়ে পালাতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে যারা বাস করে তারা মরবে| তারা মারা যাবে তরবারির আঘাতে, নাহলে মহামারীতে নয়তো অনাহারে| কিন্তু কেউ যদি জেরুশালেম থেকে বেরিয়ে গিয়ে বাবিল সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে তাহলে সে বেঁচে যাবে| পুরো শহরটাই বাবিলীয় সৈন্য ঘিরে রেখেছে| কেউ বাইরে যেতে পারবে না এবং শহরের ভেতর খাবার আনতে পারবে না| কিন্তু কেউ যদি বাইরে যায় এবং বাবিলের সৈন্যের কাছে আত্মসমর্পণ করে, সে তার জীবন রক্ষা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ এই শহরে থাকবে সে তরোয়ালের আঘাতে, দূর্ভিক্ষে এবং মহামারীতে মারা যাবে; কিন্তু যে কেউ বাইরে গিয়ে তোমাদের বিরুদ্ধে অবরোধকারী কলদীয়দের কাছে তার হাঁটু পাতবে, সে বেঁচে থাকবে। তার জীবন রেহাই পাবে।