Jeremiah 22:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বললেন, তুমি এহুদার রাজপ্রাসাদে গিয়ে সেই স্থানে এই কথা বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “তুমি যিহূদার রাজার প্রাসাদে নেমে যাও ও সেখানে এই বার্তা ঘোষণা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি যিহূদার রাজবাটীতে গিয়া সেই স্থানে এই কথা বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি যিহূদার রাজবাটীতে গিয়া সেই স্থানে এই কথা বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে যিহূদার রাজবাড়ীতে গিয়ে এই সংবাদ ঘোষণা করতে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে এহুদার রাজবাড়ীতে গিয়ে এই সংবাদ ঘোষণা করতে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিহুদীয়ার রাজপ্রাসাদে যাও। সেখানে গিয়ে বল, ‘হে যিহুদীয়ারাজ দাউদের বংশধর, তুমি ও তোমার পারিষদবর্গ ও প্রজাবৃন্দ, তোমরা প্রভু পরমেশ্বরের কথা শোন। তিনি বলেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন: “যিরমিয়, রাজপ্রাসাদে যাও| যিহূদার রাজার কাছে গিয়ে এই ধর্মোপদেশ প্রচার করো:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, যিহূদার রাজবাড়ীতে যাও এবং সেখানে এই কথা ঘোষণা কর।