Jeremiah 22:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করো না, তার জন্য মাতম করো না; যে ব্যক্তি প্রস্থান করছে, বরং তারই জন্য ভীষণ কান্নাকাটি কর; কেননা সে আর ফিরে আসবে না, তাঁর জন্মভূমি আর দেখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা মৃত রাজার জন্য কেঁদো না বা তাঁর চলে যাওয়ার জন্য বিলাপ কোরো না; বরং তার জন্য তীব্র রোদন করো, যে নির্বাসিত হয়েছে, কারণ সে আর কখনও ফিরে আসবে না, বা তার জন্মভূমি আর দেখতে পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা মৃত ব্যক্তির জন্য রোদন করিও না, তাহার জন্য বিলাপ করিও না; যে ব্যক্তি প্রস্থান করিতেছে, বরং তাহারই জন্য অতিশয় রোদন কর; কেননা সে আর ফিরিয়া আসিবে না, আপন জন্মদেশ আর দেখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা মৃত ব্যক্তির জন্য রোদন করিও না, তাহার জন্য বিলাপ করিও না; যে ব্যক্তি প্রস্থান করিতেছে, বরং তাহারই জন্য অতিশয় রোদন কর; কেননা সে আর ফিরিয়া আসিবে না, আপন জন্মদেশ আর দেখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা মৃত রাজার জন্য কেঁদো না কিম্বা বিলাপ কোরো না; তার চেয়ে বরং যিনি বন্দী হয়ে দূরে গেছেন তাঁর জন্য খুব বেশী করে কাঁদ, কারণ তিনি আর কখনও ফিরে আসবেন না কিম্বা তাঁর জন্মদেশও আর দেখতে পাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মৃত বাদশাহ্র জন্য কেঁদো না কিংবা বিলাপ কোরো না; তার চেয়ে বরং যিনি বন্দী হয়ে দূরে গেছেন তাঁর জন্য খুব বেশী করে কাঁদ, কারণ তিনি আর কখনও ফিরে আসবেন না কিংবা তাঁর জন্মদেশও আর দেখতে পাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যিহুদীয়ার প্রজাবৃন্দ, কেঁদো না রাজা যোশিয়ের জন্য তার মৃত্যুতে করো না শোক। কিন্তু কাঁদো, তীব্রভাবে কাঁদো তার পুত্র যিহোয়াহসের জন্য। তারা তাকে নিয়ে চলে যাচ্ছে চিরদিনের মত। তার জন্মভূমির মুখ সে আর দেখতে পাবে না কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত রাজাদের জন্য না কেঁদে বরং যে রাজাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে তার জন্য কাঁদো| কারণ সে আর কখনো ফিরে আসবে না| আর কোন দিন সে নিজের মাতৃভূমিকে দেখতে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা মৃতদের জন্য কেঁদো না। তার জন্য বিলাপ কোরো না। কিন্তু তুমি অবশ্যই তাদের জন্য কাঁদ, যে বন্দীদশায় গিয়েছে, কারণ সে আর কখনও ফিরে আসবে না এবং তার জন্মদেশ আর দেখতে পাবে না।”