Jeremiah 22:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যে শল্লুম তার পিতা ইউসিয়ার পদে রাজত্ব করেছিল ও এই স্থান থেকে চলে গেছে, তার বিষয়ে মাবুদ এই কথা বলেন, সে এই স্থানে আর ফিরে আসবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, যোশিয়ের পুত্র শল্লুম, যে যিহূদার রাজারূপে তার বাবার উত্তরসূরি হয়েছিল, কিন্তু এই স্থান থেকে যাকে চলে যেতে হয়েছে, তার সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন: “সে আর কখনও ফিরে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যে শল্লুম আপন পিতা যোশিয়ের পদে রাজত্ব করিয়াছিল ও এই স্থান হইতে চলিয়া গিয়াছে, তাহার বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এই স্থানে আর ফিরিয়া আসিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যে শল্লুম আপন পিতা যোশিয়ের পদে রাজত্ব করিয়াছিল ও এই স্থান হইতে চলিয়া গিয়াছে, তাহার বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এই স্থানে আর ফিরিয়া আসিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি হলেন যোশিয়ের ছেলে শল্লুম, যিনি তাঁর বাবার পরে যিহূদার রাজা হয়েছিলেন কিন্তু এই জায়গা ছেড়ে চলে গেছেন। তাঁর সম্বন্ধে সদাপ্রভু বলছেন, “সে কখনও ফিরে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি হলেন ইউসিয়ার ছেলে শল্লুম, যিনি তাঁর পিতার পরে এহুদার বাদশাহ্‌ হয়েছিলেন কিন্তু এই জায়গা ছেড়ে চলে গেছেন। তাঁর সম্বন্ধে মাবুদ বলছেন, “সে কখনও ফিরে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের পুত্র শাল্লুম যে তার পিতার পরে যিহুদীয়ার রাজা হয়েছিল, তার সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, এখান থেকে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে, কোনোদিন সে আর ফিরবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয়ের পুত্র শল্লুম (যেহোয়াজ) সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল, (যোশিয় মারা যাবার পর তার পুত্র শল্লুম যিহূদার রাজা হয়েছিল|) “যেহোয়াজ জেরুশালেম ছেড়ে চলে গিয়েছিল| সে আর কোন দিন জেরুশালেমে ফিরে আসে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু যিহূদার রাজা যোশিয়ের ছেলে শল্লুম সম্বন্ধে এই কথা বলেন, যিনি তাঁর বাবার পরে রাজা হয়েছিলেন; “তিনি এই জায়গা ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি আর ফিরে আসবেন না।