Jeremiah 22:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে স্থানে বন্দীরূপে নীত হয়েছে; সেই স্থানে মারা যাবে, এই দেশ আর দেখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে যেখানে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে, সেই স্থানে সে মৃত্যুবরণ করবে; সে এই দেশ আর কখনও দেখতে পাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে স্থানে বন্দিরূপে নীত হইয়াছে, সেই স্থানে মরিবে, এ দেশ আর দেখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে স্থানে বন্দিরূপে নীত হইয়াছে; সেই স্থানে মরিবে, এই দেশ আর দেখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেখানে সে বন্দী হয়ে আছে সেই জায়গাতেই সে মারা যাবে; সে এই দেশ আর দেখতে পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেখানে সে বন্দী হয়ে আছে সেই জায়গাতেই সে মারা যাবে; সে এই দেশ আর দেখতে পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যেখানে তাকে নিয়ে গেছে, সেখানেই তার মৃত্যু হবে। সে আর এ দেশের মুখ কোনোদিন দেখতে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের লোকেরা তাকে যেখানে ধরে নিয়ে গিয়েছে সেখানেই তার মৃত্যু হবে| সে আর কোনদিন এই দেশকে দেখতে পাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেখানে সে বন্দী হয়ে আছে সেখানেই সে মারা যাবে এবং সে এই দেশ আর কখনো দেখতে পাবে না।”