Jeremiah 22:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ তাকে, যে অধর্ম দ্বারা তার বাড়ি ও অন্যায় দ্বারা তার উঁচু কক্ষ নির্মাণ করে, যে বিনা বেতনে তার প্রতিবেশীকে খাটায় এবং তার শ্রমের ফল তাকে দেয় না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধিক্ সেই মানুষকে, যে অধার্মিকতায় তার প্রাসাদ নির্মাণ করে, অন্যায়ের সঙ্গে তার উপরতলার কক্ষ তৈরি করে, যে বিনামূল্যে তার স্বদেশি লোকদের কাজ করায়, তাদের পরিশ্রমের কোনো মজুরি দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ তাহাকে, যে অধর্ম্ম দ্বারা আপন বাটী, ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠরী নির্ম্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায়, এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ তাহাকে, যে অধর্ম দ্বারা আপন বাটী, ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠরি নির্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায়, এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “ধিক্‌ তাকে, যে লোক তার বাড়ী অন্যায় দিয়ে তৈরী করে আর অবিচার দিয়ে তার উপরের তলার কামরাগুলো তৈরী করে। ধিক্‌ তাকে, যে লোক কোন কিছু না দিয়ে তার দেশের লোকদের খাটায় এবং তাদের পরিশ্রমের মজুরি দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “ঘৃণ্য সে, যে লোক তার বাড়ী অন্যায় দিয়ে তৈরী করে আর অবিচার দিয়ে তার উপরের তলার কামরাগুলো তৈরী করে। ঘৃণ্য সে, যে লোক কোন কিছু না দিয়ে তার দেশের লোকদের খাটায় এবং তাদের পরিশ্রমের মজুরী দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যায় দিয়ে যে ঘর গড়ে, অবিশ্বস্ততা দিয়ে তার শ্রীবৃদ্ধি করে, যে নিজের দেশবাসীকে বেগার খাটায়, কোন পারিশ্রমিক দেয় না তাদের, ধ্বংস হোক সেইজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যিহোয়াকীমের জীবনে খারাপ সময় ঘনিয়ে আসছে| সে তার রাজপ্রাসাদ তৈরী করতে বহু অসৎ‌ কাজ করেছে| লোক ঠকিয়ে প্রাসাদের ঘর সমেত উচ্চতা বাড়িয়েছে| তার প্রজাদের দিয়ে বিনা পারিশ্রমিকে সে কাজ করিয়ে নিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ধিক সে! যে অধার্মিকতা দিয়ে তার বাড়ি বানায় এবং অন্যায় দিয়ে বড় বড় ঘরগুলি তৈরী করে। যার জন্য অন্যরা কাজ করে, কিন্তু যে তাদের মজুরী দেয় না।