Jeremiah 22:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরস গাছ নিয়ে প্রতিযোগিতা করছো বলেই কি তুমি বাদশাহ্ থাকবে? তোমার পিতা কি ভোজন পান করতো না, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কি করতো না? এর জন্যই তার মঙ্গল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু সুন্দর সিডার-কাঠের প্রাসাদ থাকলেই কেউ মহান রাজা হয় না! তোমার বাবা কি যথেষ্ট ভোজনপান করত না? যা যথার্থ ও ন্যায়সংগত, সে তাই করত, তাই তার পক্ষে সবকিছু ভালোই হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এরস কাষ্ঠের বিষয়ে শ্রেষ্ঠ হইবার জন্য চেষ্টা করাতে তোমার রাজত্ব কি থাকিবে? তোমার পিতা কি ভোজন পান করিত না, বিচার ও ধার্ম্মিকতার অনুষ্ঠান কি করিত না? তাই তাহার মঙ্গল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এরস কাষ্ঠের বিষয়ে শ্রেষ্ঠ হইবার জন্য চেষ্টা করাতে তোমার রাজত্ব কি থাকিবে? তোমার পিতা কি ভোজন পান করিত না, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কি করিত না? তাই তাহার মঙ্গল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক অনেক এরস গাছ থাকলেই কি তা তোমাকে রাজা বানাবে? তোমার বাবা যদিও ভালভাবেই খাওয়া-দাওয়া করত তবুও যা ঠিক ও ন্যায্য সে তা করত বলে তার সময়ে সব কিছু ভাল চলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক অনেক এরস গাছ থাকলেই কি তা তোমাকে বাদশাহ্ বানাবে? তোমার পিতা যদিও ভালভাবেই খাওয়া-দাওয়া করত তবুও যা ঠিক ও ন্যায্য সে তা করত বলে তার সময়ে সব কিছু ভাল চলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তুমি তৈরী কর সীডার কাঠের অট্টালিকা, অন্যদের চেয়েও তা যদি সুন্দর হয়, তাতেই কি তুমি আরও বড় রাজা হতে পারবে? তোমার পিতাও জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করেছেন, কিন্তু তিনি ছিলেন ন্যায়বান ও ধর্মনিষ্ঠ। যা কিছু তিনি করেছেন, তাতেই তিনি লাভ করেছেন শ্রী ও সমৃদ্ধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াকীম, তোমার প্রাসাদে অসংখ্য এরস বৃক্ষের কাঠ তোমাকে মহান রাজা করে দিতে পারবে না| তোমার পিতা যোশিয় খাদ্য ও পানীয় পেয়ে সন্তুষ্ট ছিলেন| তিনি সঠিক পথে সঠিক কাজ করেছিলেন| অতএব তাঁর ক্ষেত্রে সব কিছুই ভালো হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাই কি তোমাকে একজন ভালো রাজা বানায়, যে তুমি এরস গাছের তক্তা চেয়েছ? তোমার বাবাও কি ভোজন পান করত না, তবুও সুবিচার করত ও ন্যায়পরায়ন কি ছিলনা? তাই তার মঙ্গল হল।