Jeremiah 22:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে দুঃখী দীনহীনের বিচার করতো বলে তার মঙ্গল হল। মাবুদ বলেন, আমাকে জানা কি তা-ই নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে দরিদ্র ও নিঃস্বদের পক্ষসমর্থন করত, তাই সবকিছু ভালোই হয়েছিল। আমাকে জানার অর্থ কি তাই নয়?” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে দুঃখী দীনহীনের বিচার করিত, তাই মঙ্গল হইল। সদাপ্রভু কহেন, আমাকে জ্ঞাত হওয়া কি তাহাই নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে দুঃখী দীনহীনের বিচার করিত, তাই মঙ্গল হইল। সদাপ্রভু কহেন, আমাকে জ্ঞাত হওয়া কি তাহাই নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে দুঃখী ও অভাবীদের পক্ষ নিত বলে সব কিছু ভাল চলেছিল। সদাপ্রভুকে জানা মানেই ঐ সব কাজ করা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে দুঃখী ও অভাবীদের পক্ষ নিত বলে সব কিছু ভাল চলেছিল। মাবুদকে জানা মানেই ঐ সব কাজ করা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ন্যায়বিচার করেছেন দরিদ্রের প্রতি, সব কিছুই চলেছে সুশৃঙ্খলভাবে। কিন্তু এরই মধ্যে ছিল প্রভু পরমেশ্বরকে জানার সম্যক পরিচয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় গরীব দুঃখী লোকদের পাশে দাঁড়িয়েছিল বলে তার সঙ্গে খারাপ কোন ঘটনা ঘটেনি| যিহোয়াকীম, “ঈশ্বরকে জানার অর্থ কি?” এর অর্থ সৎ‌ভাবে জীবনযাপন করা এবং যারা গরীব ও আর্ত্ত তাদের সাহায্য করা| এই হল প্রভুর বার্তা:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে গরিব ও অভাবগ্রস্ত লোকেদের পক্ষে বিচার করত। সবকিছু ভালো চলছিল। এটাই কি আমাকে জানা নয়?” এটি সদাপ্রভুর ঘোষণা।