Jeremiah 22:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের বিষয়ে মাবুদ এই কথা বলেন, তার বিষয়ে লোকেরা ‘হায় আমার ভাই,’ কিংবা ‘হায় আমার বোন’ বলে মাতম করবে না এবং ‘হায় প্রভু,’ কিংবা ‘হায় তাঁর গৌরব’ বলেও মাতম করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীম সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন: “ ‘হায়, আমার ভাই! হায়, আমার বোন!’ বলে তার জন্য তারা বিলাপ করবে না; তারা তার জন্য এই বলে শোক করবে না, ‘হায়, আমার মনিব! হায়, তার চোখ ঝলসানো জৌলুস!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহার বিষয়ে লোকেরা ‘হায় আমার ভ্রাতা,’ কিম্বা ‘হায় ভগিনী’ বলিয়া বিলাপ করিবে না, এবং ‘হায় প্রভু’ কিম্বা ‘হায় তাঁহার গৌরব’ বলিয়াও বিলাপ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহার বিষয়ে লোকেরা ‘হায় আমার ভ্রাতা,’ কিম্বা ‘হায় ভগিনী’ বলিয়া বিলাপ করিবে না, এবং ‘হায় প্রভু,’ কিম্বা ‘হায় তাঁহার গৌরব’ বলিয়াও বিলাপ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যিহূদার রাজা যোশিয়ের ছেলে যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু বলছেন, “লোকে তার জন্য একে অন্যের কাছে ‘হায় হায়’ বলে বিলাপ করবে না। তারা তার জন্য ‘হায় আমার প্রভু! হায় তাঁর জাঁকজমক! ’ বলেও বিলাপ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এহুদার বাদশাহ্‌ ইউসিয়ার ছেলে যিহোয়াকীমের বিষয়ে মাবুদ বলছেন, “লোকে তার জন্য একে অন্যের কাছে ‘হায় হায়’ বলে বিলাপ করবে না। তারা তার জন্য ‘হায় হুজুর! হায় তাঁর জাঁকজমক!’ বলেও বিলাপ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের বিষয়ে প্রভু পরমেশ্বর বলেন, কেউ তার মৃত্যুতে করবে না শোক, অথবা বলবে না ‘হায় আমার বন্ধু, হায় আমার ভ্রাতা’! কেউ কাঁদবে না তার জন্য, ফেলবে না চোখের জল,বলবে না, ‘হায় আমার প্রভু, কোথায় তোমার মহিমা?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যোশিয়র পুত্র যিহোয়াকীমকে প্রভু এই কথাগুলি বললেন: “যিহূদার লোকেরা কখনও যিহোয়াকীমের জন্য কাঁদবে না| তারা একে অপরকে বলবে না; ‘হে আমার ভাই, আমি যিহোয়াকীমের জন্য খুব দুঃখিত! হে আমার ভগিনী, আমি যিহোয়াকীমের জন্য খুব দুঃখিত!’ তারা যিহোয়াকীমের জন্য দুঃখিত হবে না| তারা তার সম্বন্ধে বলবে না, ‘হে মনিব, আমরা দুঃখিত! হে রাজা আমরা মর্মাহত!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যিহূদার রাজা যোশিয়ের ছেলে যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “তারা তার জন্য ‘হে, আমার ভাই!’ বা ‘হে, আমার বোন’ বলে বিলাপ করবে না। তারা তার জন্য ‘হে, প্রভু!’ ‘হায়, তাঁর মহিমা!’ বলেও বিলাপ করবে না।