Jeremiah 22:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাধার কবরের মত তার কবর হবে; লোকে তাকে টেনে জেরুশালেমের দ্বারের বাইরে ফেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাধার মতো তার কবর হবে, লোকে তাকে টেনে নিয়ে নিক্ষেপ করবে জেরুশালেমের ফটকগুলির বাইরে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্দ্দভের কবরের ন্যায় তাহার কবর হইবে; লোকে তাহাকে টানিয়া যিরূশালেমের দ্বারের বাহিরে ফেলিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্দভের কবরের ন্যায় তাহার কবর হইবে; লোকে তাহাকে টানিয়া যিরূশালেমের দ্বারের বাহিরে ফেলিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাধাকে যেমন করে কবর দেওয়া হয় তেমনি করে তাকে কবর দেওয়া হবে; তাকে টেনে যিরূশালেমের ফটকের বাইরে ফেলে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাধাকে যেমন করে কবর দেওয়া হয় তেমনি করে তাকে দাফন করা হবে; তাকে টেনে জেরুজালেমের দরজার বাইরে ফেলে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটা গাধার সঙ্গে সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টি, টেনে নিয়ে যাওয়া হবে তাকে, জেরুশালেমের তোরণ দিয়ে ছুঁড়ে ফেলা হবে বাইরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের লোকরা যিহোয়াকীমকে কবর দেবে একটি মৃত গাধার সৎ‌কারের ভঙ্গিতে| তারা তার মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জেরুশালেমের ফটকের বাইরে ছুঁড়ে ফেলে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গাধার কবরের মত তাকে কবর দেওয়া হবে, তাকে টেনে তোলা হবে এবং যিরূশালেমের ফটকের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।