Jeremiah 22:2 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বল, হে দাউদের সিংহাসনে উপবিষ্ট এহুদার বাদশাহ্, তুমি, তোমার গোলামেরা ও এই সমস্ত দ্বার দিয়ে প্রবেশকারী তোমার লোকেরা, তোমরা মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘হে যিহূদার রাজা, তুমি যে দাউদের সিংহাসনে বসে থাকো, তুমি সদাপ্রভুর এই বাক্য শ্রবণ করো—তুমি, তোমার কর্মচারীরা এবং তোমার সব প্রজা, যারা এই দুয়ারগুলি দিয়ে প্রবেশ করো, সকলে শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘তুমি বল, হে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট যিহূদা-রাজ, তুমি, তোমার দাসগণ ও এই সকল দ্বার দিয়া প্রবেশকারী তোমার প্রজাগণ, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বল, হে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট যিহূদা-রাজ, তুমি, তোমার দাসগণ ও এই সকল দ্বার দিয়া প্রবেশকারী তোমার প্রজাগণ, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দায়ূদের সিংহাসনে বসা হে যিহূদার রাজা, আপনি, আপনার রাজকর্মচারীরা এবং আপনার যে সব লোকেরা এই ফটকের মধ্য দিয়ে আসেন, আপনারা সকলে সদাপ্রভুর বাক্য শুনুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দাউদের সিংহাসনে বসা হে এহুদার বাদশাহ্, আপনি, আপনার রাজকর্মচারীরা এবং আপনার যে সব লোকেরা এই দরজার মধ্য দিয়ে আসেন, আপনারা সকলে মাবুদের কালাম শুনুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘যিহূদার রাজা, প্রভুর বার্তা শোন| তুমি দায়ুদের সিংহাসন থেকে শাসন করছ, তাই শোন হে রাজা, তুমি এবং তোমার সভা পরিষদগণও শোন| জেরুশালেমের ফটক দিয়ে আসা তোমার লোকদেরও ঈশ্বরের বার্তা শুনতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বল, হে যিহূদার রাজা, যে দায়ূদের সিংহাসনে বসে, সদাপ্রভুর বাক্য শোন। তোমরা, যারা তার দাস এবং তোমরা তার লোকেরা, যারা এই ফটকের মধ্য দিয়ে আসো, সবাই শোনো।