Jeremiah 22:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি লেবাননে গিয়ে ক্রন্দন কর; বাশনে গিয়ে জোরে চিৎকার কর; এবং অবারীম থেকে ক্রন্দন কর; কেননা তোমার প্রেমিকেরা সকলে বিনষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি লেবাননে উঠে যাও ও গিয়ে চিৎকার করো, বাশনে তোমার কণ্ঠস্বর শোনা যাক, তুমি অবারীম থেকে চিৎকার করো, কারণ তোমার সমস্ত মিত্রপক্ষ চূর্ণ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি লিবানোনে উঠ, ক্রন্দন কর; বাশনে উচ্চৈঃস্বর কর; এবং অবারীম হইতে ক্রন্দন কর; কেননা তোমার প্রেমিকেরা সকলে বিনষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি লিবানোনে উঠ, ক্রন্দন কর; বাশনে উচ্চৈঃস্বর কর; এবং অবারীম হইতে ক্রন্দন কর; কেননা তোমার প্রেমিকেরা সকলে বিনষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, তুমি লেবাননে গিয়ে চিৎকার কর, তোমার গলার স্বর বাশনে শোনা যাক। তুমি অবারীম থেকে চিৎকার কর, কারণ তোমার সব প্রেমিকেরা চুরমার হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে জেরুজালেম, তুমি লেবাননে গিয়ে চিৎকার কর, তোমার গলার আওয়াজ বাশনে শোনা যাক। তুমি অবারীম থেকে চিৎকার কর, কারণ তোমার সব প্রেমিকেরা চুরমার হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেমবাসী, লেবাননে যাও, চীৎকার কর সেখানে গিয়ে, যাও বাশান দেশে, সেখানে চীৎকার কর মোয়াবের পর্বতশ্রেণী থেকে ডাক দাও কারণ পরাজিত হয়েছে তোমার সমস্ত মিত্রপক্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা, যাও লিবানোনের পাহাড়ে উঠে চিৎকার করে কাঁদো যাতে তোমাদের সেই কান্নার রোল বসনের পাহাড় থেকে শোনা যায়| অবারীম পাহাড় থেকে চেঁচিয়ে ওঠো| কারণ তোমার ‘প্রেমিকরা’ সবাই ধ্বংস হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি লিবানোনের পর্বতে ওঠো এবং চিৎকার কর। তোমার গলার স্বর বাশনে শোনা যাক। অবারীম পর্বত থেকে চিৎকার কর, কারণ তোমার সব বন্ধুরা ধ্বংস হয়ে গেছে।