Jeremiah 22:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, আমি শুনব না; তোমার বাল্যকাল থেকেই তোমার ব্যবহার এই রকম; তুমি আমার কথা মান্য কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যখন নিজেকে নিরাপদ মনে করছিলে, আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না!’ তোমার যৌবনকাল থেকে এই ছিল তোমার অভ্যাস, তুমি আমার কথা শোনোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলিয়াছিলাম, কিন্তু তুমি বলিয়াছিলে, আমি শুনিব না; তোমার বাল্যকালাবধি এই রীতি দাঁড়াইয়াছে, তুমি আমার রবে অবধান কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলিয়াছিলাম, কিন্তু তুমি বলিয়াছিলে, আমি শুনিব না; তোমার বাল্যকালাবধি এই রীতি দাঁড়াইয়াছে, তুমি আমার রবে অবধান কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যখন ভাল অবস্থায় ছিলে তখন আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না।’ প্রথম থেকেই তোমার ব্যবহার এই রকম; তুমি আমার বাধ্য হও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যখন ভাল অবস্থায় ছিলে তখন আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না।’ প্রথম থেকেই তোমার ব্যবহার এই রকম; তুমি আমার বাধ্য হও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যখন সমৃদ্ধিশালী ছিলে, তোমায় সতর্ক করেছিলেন প্রভু পরমেশ্বর। তবু তুমি শোন নি, করেছিলে প্রত্যাখ্যান। সারাটি জীবন তুমি কাটিয়ে দিলে এমনি করেই, প্রভু পরমেশ্বরের বাধ্য হলে না কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা, তুমি নিজেকে নিরাপদ মনে করেছিলে কিন্তু আমি তোমাকে সতর্ক করেছিলাম! তোমায় সতর্ক করেছিলাম কিন্তু আমার কথা শোননি| ছেলেমানুষ ছিলে বলে তুমি ভুলপথে জীবনযাপন করেছিলে| যিহূদা, তুমি তোমার যৌবনকাল থেকে আমাকে অমান্য করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যখন নিরাপদে ছিলে, তখন আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না।’ যুবক বয়স থেকেই তোমার এই রকম ব্যবহার, কারণ তুমি আমার কথা শোনো নি।