Jeremiah 22:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে লেবানন বাসিনী! এরস বনে বাসকারিণী! যখন তুমি প্রসব যন্ত্রণার মত যন্ত্রণা পাবে, তখন কেমন কাতরোক্তি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা লেবাননে বসবাস করো, যারা সিডার-কাঠের অট্টালিকায় বাসা বেঁধে থাকো, স্ত্রীলোকের প্রসববেদনার মতো বেদনা যখন তোমাদের ঘিরে ধরবে, তখন তোমরা কেমন আর্তনাদ করবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে লিবানোন্-বাসিনি! এরস বনে বাসকারিণি! যখন তুমি প্রসবযন্ত্রণার ন্যায় যন্ত্রণা পাইবে, তখন কেমন কাতরোক্তি করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে লিবানোন-বাসিনি! এরস বনে বাসকারিণি! যখন তুমি প্রসবযন্ত্রণার ন্যায় যন্ত্রণা পাইবে, তখন কেমন কাতরোক্তি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে লেবাননের এরস কাঠের তৈরী বাড়ীতে বাসকারিণী, স্ত্রীলোকের প্রসব ব্যথার মত যন্ত্রণা যখন তোমার উপর আসবে তখন তুমি ভীষণ কাত্রাবে!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে লেবাননের এরস কাঠের তৈরী বাড়ীতে বাসকারিণী, স্ত্রীলোকের প্রসব ব্যথার মত যন্ত্রণা যখন তোমার উপর আসবে তখন তুমি ভীষণ কাত্রাবে!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবানন থেকে আনা সীডারের উপরে ছিল তোমার ভরসা, কিন্তু যখন তুমি বেদনায় আতুর হয়ে ওঠ, তখন অসহায় হয়ে ওঠ তুমি, প্রসববেদনাতুরা নারীর মত তোমার এ যন্ত্রণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রাজা, তুমি পাহাড়ের একেবারে ওপরে এরস বৃক্ষের তৈরী সুদৃশ্য প্রাসাদে বাস করো| এটা অনেকটা তোমার কাছে লিবানোনে বাস করার মতোই যেখান থেকে ঐ কাঠ আসে| যেহেতু পাহাড়ের ওপর বিশাল প্রাসাদে তুমি বাস করো তাই তুমি নিজেকে নিরাপদ ভাবছো| কিন্তু যখন শাস্তি তোমার কাছে আসবে তখন তুমি আঘাত পাবে এবং প্রসব যন্ত্রণায় কাতর মহিলার মত আর্তনাদ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা, তুমি যে লিবানোনের অরন্যে বসবাস করো, তুমি যে এরস বনে বাস করো, যখন তুমি প্রসব বেদনার মত যন্ত্রণা তোমার উপরে আসবে তখন কিভাবে তোমাকে দয়া করা হবে!”