Jeremiah 22:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, আমার জীবনের কসম, যিহোয়াকীমের পুত্র এহুদার বাদশাহ্‌ কনিয় আমার ডান হাতে থাকা মোহরের মত হলেও আমি তোমাকে সেখান থেকে ফেলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমারই প্রাণের দিব্যি,” সদাপ্রভু এই কথা বলেন, “যদি তুমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীন, আমার ডান হাতের সিলমোহর দেওয়ার আংটি হতে, তাহলেও আমি তোমাকে খুলে ফেলে দিতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ কয়িন আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ কনিয় আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যিহূদার রাজা যিহোয়াকীমের ছেলে যিহোয়াখীন, আমার জীবনের দিব্য, তুমি যদি আমার ডান হাতের সীলমোহরের আংটি হতে তবুও আমি তোমাকে খুলে ফেলে দিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের ছেলে যিহোয়াখীন, আমার জীবনের কসম, তুমি যদি আমার ডান হাতের সীলমোহরের আংটি হতে তবুও আমি তোমাকে খুলে ফেলে দিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের পুত্র রাজা যিহোয়াখিনকে প্রভু পরমেশ্বর বলেলন, আমি জাগ্রত ঈশ্বর, এ যেমন ধ্রুব সত্য, এও তেমনি সত্য যে, তুমি আমার দক্ষিণ হস্তের সীল মোহরের আংটি হলেও আমি তোমাকে খুলে ফেলব এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “আমি আছি এটা যেমন নিশ্চিৎ‌,” এই হল প্রভুর বার্তা, “তেমনি ভাবে আমি এটা করব| যিহোয়াকীমের পুত্র যিহোয়াকীণ, যিহূদার রাজা, তুমি যদি আমার ডান হাতের মোহর করা আংটিও হও, আমি তোমাক ছুঁড়ে ফেলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যেমন আমি জীবিত,” এটি সদাপ্রভুর ঘোষণা, এমনকি যদি তুমি, যিহূদার রাজা যিহোয়াকীমের ছেলে যিহোয়াখীন, আমার ডান হাতের সীলমোহর থেকে, আমি তোমাকে খুলে ফেলে দিতাম।