Jeremiah 22:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা তোমার প্রাণের খোঁজ করে তাদের হাতে ও যাদের তুমি ভয় পাও তাদের হাতে অর্থাৎ ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার ও কল্দীয়দের হাতে তোমাকে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার প্রাণনাশ করতে চায়, যাদের তুমি ভয় করো, সেই ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার ও ব্যাবিলনীয়দের হাতে আমি তোমাকে সমর্পণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা তোমার প্রাণের অন্বেষণ করে, তাহাদের হস্তে, ও যাহাদের হইতে তুমি উদ্বিগ্ন হইতেছ, তাহাদের হস্তে, অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্রিৎসরের হস্তে ও কল্দীয়দের হস্তে তোমাকে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা তোমার প্রাণের অন্বেষণ করে, তাহাদের হস্তে, ও যাহাদের হইতে তুমি উদ্বিগ্ন হইতেছ, তাহাদের হস্তে, অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্নিৎসরের হস্তে ও কল্দীয়দের হস্তে তোমাকে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমার প্রাণ নিতে চায়, যাদের তুমি ভয় পাও সেই বাবিলের রাজা নবূখদ্নিৎসর ও বাবিলীয়দের হাতে আমি তোমাকে তুলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমার প্রাণ নিতে চায়, যাদের তুমি ভয় পাও সেই ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার ও ব্যাবিলনীয়দের হাতে আমি তোমাকে তুলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের তুমি ভয় কর, যারা তোমাকে হত্যা করতে চায়, তাদের হাতে তোমাকে তুলে দেব। আমি তোমাকে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে সমর্পণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদারাজ কনিয়, তুমি যাদের ভয়ে ভীত সেই বাবিলের রাজা নবূখদ্রিত্সরের ও বাবিলের লোকদের হাতে আমি তোমাকে তুলে দেব| তারা তোমাকে হত্যা করতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমাকে তাদের হাতে তুলে দেব, যারা তোমার জীবনের খোঁজ করে এবং বাবিলের রাজা নবূখদনিৎসর ও কলদীয়দের হাতে দেব, যাদের তুমি ভয় পাও।