Jeremiah 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমরা ন্যায়বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কর এবং লুণ্ঠিত ব্যক্তিকে জুলুমবাজের হাত থেকে উদ্ধার কর; বিদেশী, এতিম ও বিধবাদের প্রতি অন্যায় জুলুম করো না এবং এই স্থানে নির্দোষের রক্তপাত করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, যা কিছু যথার্থ ও ন্যায়সংগত, তোমরা তাই করো। যাদের সবকিছু হরণ করা হয়েছে, তাদের অত্যাচারীদের হাত থেকে তাদের রক্ষা করো। বিদেশি, পিতৃহীন বা বিধবাদের প্রতি কোনো অন্যায় বা হিংস্রতার কাজ কোরো না এবং এই স্থানে কোনো নির্দোষ ব্যক্তির রক্তপাত কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায়বিচার ও ধার্ম্মিকতার অনুষ্ঠান কর, এবং লুন্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার কর; বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি অন্যায় অত্যাচার করিও না, এবং এই স্থানে নির্দ্দোষের রক্তপাত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায়বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কর, এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবকারীর হস্ত হইতে উদ্ধার কর; বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি অন্যায় অত্যাচার করিও না, এবং এই স্থানে নির্দোষের রক্তপাত করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, ‘যা ন্যায্য ও ঠিক তোমরা তা-ই কর। যাকে লুট করা হয়েছে তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর। বিদেশী, অনাথ ও বিধবাদের প্রতি কোন অন্যায় বা অত্যাচার কোরো না এবং এই জায়গায় নির্দোষের রক্তপাত কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, ‘যা ন্যায্য ও ঠিক তোমরা তা-ই কর। যাকে লুট করা হয়েছে তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর। বিদেশী, এতিম ও বিধবাদের প্রতি কোন অন্যায় বা জুলুম কোরো না এবং এই জায়গায় নির্দোষের রক্তপাত কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর, তোমাদের আদেশ করছি, তোমরা ন্যায়সঙ্গত কাজ কর। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের হাত থেকে, ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার। বিদেশী, অনাথ ও বিধবাদের উপরে অত্যাচার, উৎপীড়ন করো না এবং এই পবিত্র স্থানে কোন নিরীহ ব্যক্তির রক্তপাত ঘটিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন: যা ঠিক তাই করো| ডাকাতকে নয়, যার ডাকাতি হয়েছে তাকে রক্ষা করো| বিধবা মহিলাদের এবং অনাথ শিশুদের কোন ক্ষতি করো না| নিরীহ লোকদের মেরো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, তোমরা সুবিচার ও ন্যায়পরায়ণ কর এবং যাকে অপহরণ করা হয়েছে, তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর। তোমাদের দেশে কোন অনাথ ও বিধবাদের সাথে মন্দ ব্যবহার কর না। অত্যাচার কর না বা এই জায়গায় নির্দোষের রক্তপাত কোরো না।