Jeremiah 22:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, এই ব্যক্তির বিষয়ে লেখ, এ নিঃসন্তান, এই পুরুষ জীবনকালে কৃতকার্য হবে না; কারণ এর বংশের কোন ব্যক্তি কৃতকার্য হবে না, দাউদের সিংহাসনে উপবেশন ও এহুদার উপরে কর্তৃত্ব করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “এরকম লিখে নাও, এই লোকটি যেন সন্তানহীন, এমন মানুষ, যে তার জীবনকালে সমৃদ্ধিলাভ করবে না, কারণ তার কোনো সন্তান কৃতকার্য হবে না, তাদের কেউই দাউদের সিংহাসনে বসবে না বা যিহূদায় আর শাসন করবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখ, এ নিঃসন্তান, এ পুরুষ জীবনকালে কৃতকার্য্য হইবে না; কারণ ইহার বংশের কোন ব্যক্তি কৃতকার্য্য হইবে না, দায়ূদের সিংহাসনে উপবেশন ও যিহূদার উপরে কর্ত্তৃত্ব করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখ, এ নিঃসন্তান, এই পুরুষ জীবনকালে কৃতকার্য হইবে না; কারণ ইহার বংশের কোন ব্যক্তি কৃতকার্য হইবে না, দায়ূদের সিংহাসনে উপবেশন ও যিহূদার উপরে কর্তৃত্ব করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তুমি লেখ, এই লোকটির যেন কোন ছেলেমেয়ে নেই। সে তার জীবনকালে সফল হতে পারবে না আর তার কোন সন্তানও সফল হবে না। তাদের কেউ দায়ূদের সিংহাসনে বসবে না কিম্বা যিহূদা দেশের উপর রাজত্ব করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তুমি লেখ, এই লোকটির যেন কোন ছেলেমেয়ে নেই। সে তার জীবনকালে সফল হতে পারবে না আর তার কোন সন্তানও সফল হবে না। তাদের কেউ দাউদের সিংহাসনে বসবে না কিংবা এহুদা দেশের উপর রাজত্ব করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ব্যক্তি হারাবে তার সন্তানদের, সে হবে এমন একজন, যার জীবনে আসবে না সফলতা কোনদিন, এই তার বিধিলিপি। থাকবে না তার কোনও বংশধর, দাউদের উত্তরাধিকারীরূপে যে ধারণ করবে যিহুদীয়ার শাসনদণ্ড। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “কনিয় সম্বন্ধে এই কথাগুলো লিখে নাও| ‘সে হবে এমনই এক মানুষ যার আর কোন সন্তান থাকবে না| সে কখনো জীবনে সফল হবে না| তার কোন সন্তান কখনো দায়ুদের সিংহাসনে বসতে পারবে না| তার কোন সন্তান কখনো যিহূদার রাজত্ব করবে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার জীবনকালে উন্নতি করতে পারবে না এবং তার কোন সন্তানও সফল হবে না, তাদের কেউ দায়ূদের সিংহাসনে বসবে না বা যিহূদার উপর রাজত্ব করবে না।”