Jeremiah 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্বক পালন কর, তবে দাউদের সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্রা তাদের গোলামদের ও লোকদের সঙ্গে রথে ও ঘোড়ায় চড়ে এই বাড়ির দ্বার দিয়ে প্রবেশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, যদি তোমরা এসব আদেশ যত্নের সঙ্গে পালন করো, তাহলে দাউদের সিংহাসনে যারা বসে, সেইসব রাজা রথে বা অশ্বদের উপরে আরোহণ করে এই প্রাসাদের দুয়ারগুলি দিয়ে ভিতরে আসবে। তাদের কর্মচারীরা ও তাদের লোকজন তাদের সঙ্গে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্ব্বক পালন কর, তবে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ আপন দাসগণের ও প্রজাগণের সহিত রথে ও অশ্বে চড়িয়া এই বাটীর দ্বার দিয়া প্রবেশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্বক পালন কর, তবে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ আপন দাসগণের ও প্রজাগণের সহিত রথে ও অশ্বে চড়িয়া এই বাটীর দ্বার দিয়া প্রবেশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি এই আদেশ পালন কর তবে তোমাদের রাজারা দায়ূদের সিংহাসনে বসে রাজত্ব করবে এবং তাদের রাজকর্মচারী ও লোকজন নিয়ে রথে ও ঘোড়ায় চড়ে এই রাজবাড়ীর ফটক দিয়ে ভিতরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি এই হুকুম পালন কর তবে তোমাদের বাদশাহ্রা দাউদের সিংহাসনে বসে রাজত্ব করবে এবং তাদের রাজকর্মচারী ও লোকজন নিয়ে রথে ও ঘোড়ায় চড়ে এই রাজবাড়ীর দরজা দিয়ে ভিতরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আদেশ অনুসারে তোমরা প্রকৃতই যদি চল, তাহলে দাউদবংশের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে। তারা তাদের রাজকর্মচারী ও প্রজাসহ রাজপ্রাসাদের এই তোরণদ্বার দিয়ে রথ ও অশ্বে আরোহণ করে মর্যাদা সহকারে যাতায়াত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি এই নির্দেশগুলো তোমরা মেনে চলো তাহলে এগুলি ঘটবে: দায়ুদের সিংহাসনে যে সব রাজারা অধিষ্ঠিত রয়েছে তারা জেরুশালেম শহরের ফটক দিয়ে আসা চালিয়ে যাবে| সঙ্গে থাকবে তাদের সভা পরিষদগণ| তারা সবাই রথে ঘোড়ায় চড়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা যদি এই পালন কর, তবে দায়ূদের সিংহাসনে বসা রাজারা রথে ও ঘোড়ায় চড়ে এই রাজবাড়ীর ফটক দিয়ে ভিতরে আসবে। সে, তাদের দাসেরা ও তার লোকজন!