Jeremiah 22:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, তোমরা যদি এসব কালাম অনুসারে না চল, তবে, মাবুদ বলেন, আমি আমারই নামে শপথ করছি যে, এই বাড়ি উৎসন্ন স্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তোমরা এসব আদেশ পালন না করো, সদাপ্রভু বলেন, আমি নিজের নামেই শপথ করে বলছি যে, এই স্থান এক ধ্বংসস্তূপে পরিণত হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, তোমরা যদি এই সকল বাক্য না শুন, তবে, সদাপ্রভু কহেন, আমি আমারই নামে শপথ করিতেছি যে, এই বাটী উৎসন্ন স্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, তোমরা যদি এই সকল বাক্য না শুন, তবে, সদাপ্রভু কহেন, আমি আমারই নামে শপথ করিতেছি যে, এই বাটী উৎসন্ন স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা এই সব আদেশ পালন না কর তবে আমি সদাপ্রভু আমার নিজের নামেই শপথ করে বলছি যে, এই রাজবাড়ী ধ্বংস হয়ে যাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা এই সব হুকুম পালন না কর তবে আমি মাবুদ আমার নিজের নামেই কসম খেয়ে বলছি যে, এই রাজবাড়ী ধ্বংস হয়ে যাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি আমার অবাধ্য হও, তাহলে আমি শপথ নিয়ে বলছি, এই প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি এই নির্দেশগুলি মানা না হয়, তাহলে প্রভু বলেছেন: আমি, প্রভু, প্রতিশ্রুতি দিচ্ছি রাজার প্রাসাদ ধ্বংস হয়ে যাবে এবং সব কিছু জঞ্জালের স্তূপে পরিণত হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা আমার এই সব কথা না শোনো, যা আমি প্রচার করেছি, এটি সদাপ্রভুর ঘোষণা, তবে এই রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে।