Jeremiah 22:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ এহুদার বাদশাহ্‌র কুলের বিষয়ে এই কথা বলেন, তুমি আমার কাছে গিলিয়দ ও লেবানন-শৃঙ্গ; কিন্তু অবশ্য আমি তোমাকে মরুভূমি ও জনবসতিহীন নগরগুলোর সমান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু যিহূদার রাজার এই প্রাসাদ সম্পর্কে এই কথা বলেন: “তুমি যদিও আমার কাছে গিলিয়দের মতো, লেবাননের শিখরচূড়ার মতো, আমি তোমাকে নিশ্চয়ই পতিত জমির তুল্য করব, তুমি হবে জনবসতিহীন নগরের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু যিহূদার রাজকুলের বিষয়ে এই কথা কহেন, তুমি আমার কাছে গিলিয়দ ও লিবানোন-শৃঙ্গ; কিন্তু অবশ্য আমি তোমাকে প্রান্তর ও নিবাসীবিহীন নগরসমূহের সমান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু যিহূদার রাজকুলের বিষয়ে এই কথা কহেন, তুমি আমার কাছে গিলিয়দ ও লিবানোন-শৃঙ্গ; কিন্তু অবশ্য আমি তোমাকে প্রান্তর ও নিবাসীবিহীন নগরসমূহের সমান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজবাড়ীর সমস্ত জায়গা সম্বন্ধে সদাপ্রভু বলছেন, “যদিও তুমি আমার কাছে গিলিয়দের মত এবং লেবাননের চূড়ার মত তবুও আমি তোমাকে নিশ্চয়ই মরু-এলাকার মত কিম্বা লোকশূন্য শহরগুলোর মত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার রাজবাড়ীর সমস্ত জায়গা সম্বন্ধে মাবুদ বলছেন, “যদিও তুমি আমার কাছে গিলিয়দের মত এবং লেবাননের চূড়ার মত তবুও আমি তোমাকে নিশ্চয়ই মরুভূমির মত কিংবা লোকশূন্য শহরগুলোর মত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর বলছি, যিহুদীয়ার এই রাজপ্রাসাদ আমার কাছে শোভাময়ী গিলিয়দের মত, লেবাননের পর্বতশ্রেণীর মত সুন্দর অপরূপ। কিন্তু একে আমি করব জনহীন পরিত্যক্ত, যেখানে জীবনের কোন চিহ্ন নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজার রাজপ্রাসাদের সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল: “এই প্রাসাদ হল গিলিয়দের অরণ্যের মতো উচ্চ| এই রাজপ্রাসাদ হল লিবানোনের পর্বতের মতো উচ্চ, কিন্তু এই প্রাসাদকে মরুভূমিতে পরিণত করব| এই প্রাসাদ নির্জন শহরের মতো একাকি দাঁড়িয়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যিহূদার রাজবাড়ির সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন, “তুমি আমার কাছে গিলিয়দ এবং লিবানোনের চূড়ার মত। তবুও আমি তোমাকে মরুভূমি, লোকশূন্য শহরগুলির মত করবো।