Jeremiah 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বিরুদ্ধে বিনাশক পুরুষদের প্রত্যেককে অস্ত্রসহ প্রস্তুত করবো; তারা তোমার উৎকৃষ্ট এরস গাছগুলো কেটে ফেলে আগুনে নিক্ষেপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার বিরুদ্ধে বিনাশকদের প্রেরণ করব, প্রত্যেক ব্যক্তি তার অস্ত্র নিয়ে আসবে, তারা তোমাদের মনোরম সিডার গাছগুলি কেটে আগুনে নিক্ষেপ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার বিপরীতে বিনাশক পুরুষগণকে প্রত্যেকের অস্ত্রসহ প্রস্তুত করিব; তাহারা তোমার উৎকৃষ্ট এরসবৃক্ষ সকল ছেদন করিয়া অগ্নিতে নিক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার বিপরীতে বিনাশক পুরুষগণকে প্রত্যেকের অস্ত্রসহ প্রস্তুত করিব; তাহারা তোমার উৎকৃষ্ট এরসবৃক্ষ সকল ছেদন করিয়া অগ্নিতে নিক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বিরুদ্ধে ধ্বংসকারীদের পাঠাব; তাদের প্রত্যেকের হাতে অস্ত্র থাকবে। তারা তোমার ভাল ভাল এরস গাছগুলো কেটে আগুনে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বিরুদ্ধে ধ্বংসকারীদের পাঠাব; তাদের প্রত্যেকের হাতে অস্ত্র থাকবে। তারা তোমার ভাল ভাল এরস গাছগুলো কেটে আগুনে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই রাজপ্রাসাদ ধ্বংস করার জন্য আমি লোক পাঠাব। তারা এসে এর সুন্দর সীডারের সুরম্য স্তম্ভগুলি কুঠার দিয়ে কেটে আগুনে ফেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ধ্বংসকারীদের এই প্রাসাদ ধ্বংস করতে পাঠাব| তারা প্রাসাদের সুদৃশ্য এরস কড়িকাঠগুলো কেটে ফেলবে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমার বিরুদ্ধে ধ্বংসকারীদের মনোনীত করেছি! তারা তাদের অস্ত্র দিয়ে তোমার দামী এরস গাছগুলি কেটে আগুনে ফেলবে।