Jeremiah 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিভিন্ন জাতির লোকেরা এই নগরের কাছ দিয়ে যাবে এবং তারা প্রত্যেকে নিজ নিজ সঙ্গীকে বলবে, মাবুদ কি জন্য এই মহানগরের প্রতি এমন ব্যবহার করেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বহু দেশ থেকে আগত লোকেরা, এই নগরের পাশ দিয়ে যাওয়ার সময় পরস্পরকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন এই মহানগরের প্রতি এরকম আচরণ করেছেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অনেক জাতীয় লোক এই নগরের নিকট দিয়া যাইবে, এবং তাহারা প্রত্যেক জন আপন আপন সঙ্গীকে বলিবে, সদাপ্রভু কি জন্য এই মহানগরের প্রতি এমন ব্যবহার করিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক জাতীয় লোক এই নগরের নিকট দিয়া যাইবে, এবং তাহারা প্রত্যেক জন আপন আপন সঙ্গীকে বলিবে, সদাপ্রভু কি জন্য এই মহানগরের প্রতি এমন ব্যবহার করিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিভিন্ন জাতির লোকেরা এই শহরের পাশ দিয়ে যাবার সময় একে অন্যকে জিজ্ঞাসা করবে, ‘এই মহা শহরের প্রতি কেন সদাপ্রভু এমন করলেন?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিভিন্ন জাতির লোকেরা এই শহরের পাশ দিয়ে যাবার সময় একে অন্যকে জিজ্ঞাসা করবে, ‘এই মহা শহরের প্রতি কেন মাবুদ এমন করলেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যখন বিদেশীরা এর পাশ দিয়ে যাবে, তখন তারা সহযাত্রীকে জিজ্ঞাসা করবে, কেন প্রভু পরমেশ্বর এই মহানগরীর এমন দুর্দশা করলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অনেক জাতির লোকরা এই শহরের পাশ দিয়ে যেতে যেতে একে অন্যকে প্রশ্ন করবে, ‘মহান শহর জেরুশালেমের ওপর প্রভু এমন একটা সাংঘাতিক কাণ্ড কেন করলেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিভিন্ন জাতির লোকেরা এই শহরের পাশ দিয়ে যাবে। প্রত্যেকে পাশের জনকে বলবে, ‘এই মহান শহরের প্রতি কেন সদাপ্রভু এমন করলেন?’