Jeremiah 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা জবাবে বলবে, কারণ এই লোকেরা নিজেদের আল্লাহ্ মাবুদের নিয়ম ত্যাগ করে অন্য দেবতাদের কাছে সেজ্দা করতো ও তাদের সেবা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের এই উত্তর দেওয়া হবে: ‘কারণ তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ত্যাগ করেছিল এবং অন্যান্য দেবদেবীর উপাসনা ও সেবা করেছিল।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা উত্তর করিবে, কারণ এই লোকেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ত্যাগ করিয়া অন্য দেবগণের কাছে প্রণিপাত করিত, ও তাহাদের সেবা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা উত্তর করিবে, কারণ এই লোকেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ত্যাগ করিয়া অন্য দেবগণের কাছে প্রণিপাত করিত, ও তাহাদের সেবা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার উত্তর হবে, ‘কারণ তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর স্থাপন করা ব্যবস্থা ত্যাগ করে দেব-দেবতার পূজা ও সেবা করছিল।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার জবাব হবে, ‘কারণ তারা তাদের মাবুদ আল্লাহ্র স্থাপন করা ব্যবস্থা ত্যাগ করে দেব-দেবীর পূজা ও এবাদত করছিল।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন বলবে, এরা তাদের আরাধ্য ঈশ্বরের সন্ধিচুক্তি ভঙ্গ করে অন্যান্য দেবতার পূজা-অর্চনা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হবে তাদের প্রশ্নের উত্তর: যিহূদার লোকরা তাদের প্রভু ঈশ্বরের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা তারা অমান্য করেছিল বলে ঈশ্বর জেরুশালেমকে ধ্বংস করেছেন| যিহূদার লোকরা মূর্ত্তি পূজা করেছিল বলে তাদের এই ভয়ানক ফল ভোগ করতে হল|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অপর লোকেরা উত্তর দেবে, ‘কারণ তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর চুক্তি ত্যাগ করে অন্য দেবতার কাছে নত হত এবং তাদের উপাসনা করত।’