Jeremiah 23:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, ধিক্ সেই পালকদেরকে যারা আমার পালের ভেড়াগুলোকে নষ্ট ও ছিন্নভিন্ন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “ধিক্ সেই পালকদের, যারা আমার চারণভূমির মেষদের ছিন্নভিন্ন ও ধ্বংস করে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, ধিক্ সেই পালকদিগকে যাহারা আমার পালের মেষদিগকে নষ্ট ও ছিন্নভিন্ন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, ধিক্ সেই পালকদিগকে যাহারা আমার পালের মেষদিগকে নষ্ট ও ছিন্নভিন্ন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “ধিক্ সেই পালকদের, যারা আমার চারণ ভূমির মেষগুলোকে ধ্বংস করছে ও ছড়িয়ে দিচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “ঘৃণ্য সেই পালকদের, যারা আমার চারণ ভূমির ভেড়াগুলোকে ধ্বংস করছে ও ছড়িয়ে দিচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাজাদের উপর প্রভু পরমেশ্বরের বিচার হবে ভয়াবহ, যারা তাদের প্রজাদের ধ্বংস করে, ছড়িয়ে দেয় চারিদিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার মেষপালকদের পক্ষে এটা খারাপ হবে| এই মেষপালকরা আমার মেষদের আহত করছে| তারা চারদিক থেকে এই মেষদের তাড়িয়ে আমার শস্যের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “ধিক সেই পালকদের! যারা আমার পশু চড়ানোর মাঠের ভেড়াগুলিকে ধ্বংস করে ও ছড়িয়ে দেয়।”