Jeremiah 23:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেশ জেনাকারীগণে পরিপূর্ণ; হ্যাঁ, বদদোয়ার কারণে দেশ শোক করছে; মরুভূমিস্থ চরাণিস্থানগুলো শুকিয়ে গেছে; এবং লোকদের গমন-পথ মন্দ হয়েছে ও তাদের পরাক্রম ন্যায়সঙ্গত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশ সব ব্যভিচারীতে পূর্ণ; অভিশাপের কারণে দেশ শুকনো হয়ে পড়ে আছে, মরুপ্রান্তের সব চারণভূমি শুকিয়ে গেছে। ভাববাদীরা এক মন্দ উপায় অবলম্বন করে, তারা তাদের ক্ষমতার অন্যায় ব্যবহার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দেশ ব্যভিচারিগণে পরিপূর্ণ; হাঁ, অভিশাপের কারণ দেশ শোক করিতেছ; প্রান্তরস্থ চরাণিস্থান সকল শুষ্ক হইয়াছে; এবং লোকদের ধাবন-পথ মন্দ হইয়াছে, ও তাহাদের পরাক্রম ন্যায়সঙ্গত নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেশ ব্যভিচারিগণে পরিপূর্ণ; হাঁ, অভিশাপের কারণ দেশ শোক করিতেছে; প্রান্তরস্থ চরাণি-স্থান সকল শুষ্ক হইয়াছে; এবং লোকদের ধাবন-পথ মন্দ হইয়াছে, ও তাহাদের পরাক্রম ন্যায়সঙ্গত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশ ব্যভিচারীদের দিয়ে ভরে গেছে; অভিশাপের দরুন দেশ শোক করছে এবং মরু-এলাকার চারণ ভূমি শুকিয়ে গেছে। লোকেরা মন্দ পথ ধরে চলছে আর তাদের ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশ জেনাকারীদের দিয়ে ভরে গেছে; বদদোয়ার দরুন দেশ শোক করছে এবং মরুভূমির চারণ ভূমি শুকিয়ে গেছে। লোকেরা খারাপ পথ ধরে চলছে আর তাদের ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রতি অবিশ্বস্ত লোকে ভরে গেছে দেশ, যাপন করে তারা পাপময় জীবন, নিজেদের শক্তির অপব্যবহার করে তারা। প্রভু পরমেশ্বরের অভিশাপে মাটি কাঁদে, চারণভূমি শুকিয়ে ধূ ধূ হয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার মাটি ব্যাভিচারীদের দ্বারা সম্পূর্ণরূপে ভরে গেছে| তারা নানা বিষয়ে অবিশ্বস্ত| প্রভুর অভিশাপে এই দেশের মাটি শুষ্ক হয়ে যাবে| শুকিয়ে যাবে গাছের পাতা| শুকিয়ে যাবে পশুচারণের তৃণভূমি| শস্যভূমি শুকিয়ে মরুভূমি হয়ে যাবে| ভাববাদীরা হোল শয়তান| তারা তাদের প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা ভুল ভাবে ব্যবহার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দেশ ব্যভিচারীতে ভরে গেছে। তার জন্য এই দেশ বিলাপ করে। মরুপ্রান্তের তৃণক্ষেত শুকিয়ে গেছে। এই ভাববাদীরা মন্দ পথে চলছে; তাদের ক্ষমতা সঠিক ভাবে ব্যবহার করছে না।