Jeremiah 23:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা নবী ও ইমাম উভয়ে গুনাহ্‌গার হয়েছে; মাবুদ বলেন, আমার গৃহেও আমি তাদের দুষ্কর্ম দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ভাববাদী ও যাজক, উভয়েই ভক্তিহীন; এমনকি, আমার মন্দিরেও আমি তাদের দুষ্টতা দেখি,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ভাববাদী ও যাজক উভয়ে পামর হইয়াছে; সদাপ্রভু কহেন, আমার গৃহেও আমি তাহাদের দুষ্ক্রিয়া দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ভাববাদী ও যাজক উভয়ে পামর হইয়াছে; সদাপ্রভু কহেন, আমার গৃহেও আমি তাহাদের দুষ্ক্রিয়া দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “নবী ও পুরোহিতেরা ঈশ্বরের প্রতি ভক্তিহীন হয়েছে; আমার ঘরে পর্যন্ত আমি তাদের দুষ্টতা দেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “নবী ও ইমামেরা আল্লাহ্‌র প্রতি ভয়হীন হয়েছে; আমার ঘরে পর্যন্ত আমি তাদের দুষ্টতা দেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, নবী ও পুরোহিতেরা ঈশ্বরবিহীন, মন্দিরে মন্দ কাজে রত অবস্থায় আমি ধরেছি তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভাববাদীরা তো বটেই, এমন কি যাজকরাও শয়তান| আমি তাদের আমার মন্দিরে খারাপ কাজ করতে দেখেছি|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ভাববাদী ও যাজকেরা উভয়েই অশুচি হয়েছে; আমার গৃহে আমি তাদের দুষ্টতা দেখেছি।” এটি সদাপ্রভুর ঘোষণা।