Jeremiah 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সামেরিয়ার নবীদের মধ্যে অসঙ্গত ব্যাপার দেখেছিলাম; তারা বালের নামে ভবিষ্যদ্বাণী বলতো ও আমার লোক ইসরাইলকে ভ্রান্ত করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“শমরিয়ার ভাববাদীদের মধ্য আমি এই বিরক্তিকর ব্যাপার দেখেছি, তারা বায়াল-দেবতার নামে ভাববাণী করে আমার প্রজা ইস্রায়েলকে বিপথগামী করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শমরিয়ার ভাববাদিগণের মধ্যে অসঙ্গত ব্যাপার দেখিয়াছিলাম; তাহারা বালের নামে ভাববাণী বলিত ও আমার প্রজা ইস্রায়েলকে ভ্রান্ত করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শমরিয়ার ভাববাদিগণের মধ্যে অসঙ্গত ব্যাপার দেখিয়াছিলাম; তাহারা বালের নামে ভাববাণী বলিত ও আমার প্রজা ইস্রায়েলকে ভ্রান্ত করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শমরিয়ার নবীদের মধ্যে আমি এই জঘন্য ব্যাপার দেখেছি যে, তারা বাল দেবতার নামে নবী হিসাবে কথা বলে আমার লোক ইস্রায়েলীয়দের বিপথে নিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সামেরিয়ার নবীদের মধ্যে আমি এই জঘন্য ব্যাপার দেখেছি যে, তারা বাল দেবতার নামে নবী হিসাবে কথা বলে আমার বান্দা বনি-ইসরাইলদের বিপথে নিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখেছি শমরিয়ার নবীদের পাপ, বেলদেবের নামে তারা ভবিষ্যদ্বাণী করে বিপথে নিয়ে গেছে আমার প্রজাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শমরিয়ার ভাববাদীদের অন্যায় করতে দেখেছি| আমি ঐ ভাববাদীদের বাল মূর্ত্তির নামে ভাববাণী করতে দেখেছি| ঐ ভাববাদীরা মিথ্যা শিক্ষা দিয়ে ইস্রায়েলবাসীকে প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“শমরিয়ার ভাববাদীদের মধ্যে আমি জঘন্য ব্যাপার দেখেছি, তারা বাল দেবতার ভাববাণী করে এবং আমার প্রজা ইস্রায়েলীয়দের সঠিক পথ থেকে দূরে সরায়।